• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বান্দরবানে ওয়ার্ড আওয়ামীলীগ নেতাকে গুলি করে হত্যা

স্টাফ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 May 2019   Sunday

বান্দরবানে সদর উপজেলা রাজবিলায় ইউনিয়নে আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে দুবর্ৃৃত্তরা। বড় ভাইকে খুঁজে না পেয়ে ছোট ভাইকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে বলে পুলিশ জানিয়েছে। নিহত ব্যক্তি স্থানীয় ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।শনিবার রাতে রাজবিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৮নং রাবার বাগান পুনর্বাসন এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।

 

পুলিশ জানায়, জেলা সদর উপজেলা রাজবিলা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৮নং রাবার বাগান পূনর্বাসন এলাকায় শনিবার রাত ১টার দিকে চাইপাঅং মারমা’র নাম ধরে ডাকাডাকি করছিল কিছু লোক। তাঁর বড় ভাই বাড়িতে না থাকার বিষয়টি ছোট ভাই ক্যচিংথোয়াই মারমা তাদেরকে জানায়। এরপর বাইরে অপেক্ষায় থাকার লোকগুলো তাকে বাইরে আসতে বলে। ক্যচিংথোয়াই মারমা ঘর থেকে বাইরে আসলে অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। হত্যাকান্ডের সময় দুর্বৃত্তরা কতজন তাও স্পষ্ট করে জানা যায়নি। এ ঘটনায় কারা জড়িত তাও এখনো সুনির্দিষ্ট করে জানাতে পারেনি পুলিশ। রোববার সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। ক্যচিংথোয়াই ৫নং ওয়ার্ড আ’লীগের সহ-সভাপতি। তার বড় ভাই চাইপাঅং মারমা একই ওয়ার্ডের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। এর আগে পৃথক একটি ঘটনায় ছেলেকে না পেয়ে বাবাকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছিল। এ সময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি’র (জেএসএস) পক্ষ থেকে স্থানীয়ভাবে পরিচিত মগ পার্টিকে (মায়ানমারের বিচ্ছিন্নতাবাদি সংগঠন আরাকান লিবারেশন পার্টি-এএলপি) দায়ী করেছিল।

 

রাজবিলা ইউপি চেয়ারম্যান ক্যঅংপ্রু মারমা জানান, হত্যাকান্ডের সঙ্গে কারা জড়িত তা জানা যায়নি। অল্প কয়েকদিনে বেশ কয়েকটি হত্যাকান্ডের ঘটনায় তিনি উদ্বিগ্ন। তার এলাকার জনগণ এখন আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। কিছু কিছু এলাকায় আতঙ্কে পুরুষ শূণ্য হয়ে পড়েছে। এই হত্যাকান্ড বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
চলতি মাসের গেল ৭ মে জেলা সদর উপজেলার রাজবিলা ইউনিয়ন এলাকায় জেএসএসের সমর্থক বিনয় তঞ্চঙ্গ্যা নামে একজনকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। একই সময়ে আরেক জেএসএস সমর্থক অপহরণ করে দুর্বৃত্তরা। তার খোঁজ এখনো পাওয়া যায়নি। এরপর একই উপজেলার রাজবিলা ইউনিয়নের পাশ্ববর্তী কুহালং ইউনিয়নে গত ৯ মে ৩ নম্বর রাবার বাগান এলাকায় জয়মনি তঞ্চঙ্গ্যা নামে জেএসএস সমর্থককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তরা প্রথমে তার ছেলেকে খোঁজ করছিল। ছেলেকে না পেয়ে বাবাকে গুলিতে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয় জেএসএসের পক্ষ থেকে এই হত্যাগুলোর সঙ্গে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদি দল আরাকান লিবারেশন পার্টি (এএলপি) যা স্থানীয়ভাবে মগ পার্টি নামে পরিচিত দলকে দায়ী করেছিল।


সদর থানা ওসি মো: শহিদুল ইসলাম চৌধুরী জানান, রোববার সকালে পুলিশ একটি টিম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। কারা এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দুর্বৃত্তরা প্রথমে নিহতদের বড় ভাইয়ের নাম ধরে ডাকাডাকি করছিল। বড় ভাই বাড়িতে না থাকায় ছোট ভাই ঘর থেকে বেরিয়ে এসে দুর্বৃত্তদের সঙ্গে কথা বরে। দুর্বৃত্তরা বাড়ির একটু দূরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে পালিয়ে যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ