• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রাঙামাটিতে পিসিপির ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৪ তম কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত
ঔপনিবেশিক কায়দায় পার্বত্য চট্টগ্রামকে পরিচালিত করা হচ্ছে-উষাতন তালুকদার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2019   Monday

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক সাংসদ উষাতন তালুকদার অভিযোগ করে বলেছেন,ঔপনিবেশিক কায়দায় পার্বত্য চট্টগ্রামকে পরিচালিত করা হচ্ছে। বর্তমানে একটা অরাজক পরিস্থিতি ও গ্রেফতারের আতংকের মধ্য দিয়ে এখানকার মানুষকে দিনাতিপাত করতে হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী জনগোষ্ঠীকে উচ্ছেদ করে বাইরে ঠেলে দেয়ার জন্য দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। 

 

তিনি আরো বলেন, পাহাড়ের মানুষ কোন জুম ল্যান্ড বা স্বাধীনতা চাই না তারা পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়নসহ সংবিধানে স্বীকৃতি চাওয়া ছাড়া আর কিছুই চায় না। তিনি পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।


সোমবার রাঙামাটিতে পাহাড়ী ছাত্র পরিষদের(পিসিপি) ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ২৪ তম কেন্দ্রীয় কাউন্সিলে উদ্বোধক ও প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ উষাতন তালুকদার এ কথা বলেন।

 

জুম্ম জাতীয় স্বার্থপন্থী ও চুক্তি বিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের মধ্য দিয়ে আত্ননিয়ন্ত্রাধিকার অর্জনই হোক ছাত্র সমাজের দৃপ্ত প্রত্যয়-শ্লোগানকে সামনে রেখে রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট প্রাঙ্গনে প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনা সভায় সভাপতিত্ব করেন পিসিপির কেন্দ্রীয় সভাপতি জুয়েল চাকমা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কমিউনিষ্ট পার্টির সাধারন সম্পাদক রহিন হোসেন প্রিন্স,বাংলাদেশ ছাত্র মৈত্রী সংসদের সভাপতি আলিফ উদ্দীন আহমেদ, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারন সম্পাদক অলিক মৃ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা,হিল উইমেন্স ফেডারেশনের রাঙামাটি শাখার সভাপতি আশিকা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখার সাধারন সম্পাদক অরুন ত্রিপুরা। স্বাগত বক্তব্যে দেন পাহাড়ী ছাত্র পরিষদের আর্ন্তজাতিক সম্পাদক নিপুণ ত্রিপুরা।

 

এর আগে প্রধান অতিথি উষাতন তালুকদার জাতীয় পতাকা ও বেলুন এবং জুয়েল চাকমা সংগঠনের পতাকা উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করেন। কেন্দ্রীয় কাউন্সিলে তিন পার্বত্য জেলা থেকে আড়াই শতাধিক নেতাকর্মী অংশ নেন।


প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তারা বলেছেন,বর্তমানে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি শ্বাসরুদ্ধকর বিরাজ করছে ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে মানুষকে বসবাস করতে হচ্ছে। পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে দেশী-বিদেশী ষড়যন্ত্র চলছে। তাই এই থেকে উত্তোরণের জন্য ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করারসহ পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়নের সবাইকে আন্দোলন সংগ্রামে সামিল হতে হবে।


সভাপতি জুয়েল ও রামভাই সাধারন সম্পাদক পুনরায় নির্বাচিত:
এদিকে, অধিবেশনে বিকালে রাঙামাটি সাংস্কৃতিক ইনষ্টিটিউট মিলনায়তনে জুয়েল চাকমা ও রামভাই পাংখোয়াকে পূনরায় সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় নিপুণ ত্রিপুরা। অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য ও জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সাধারন সম্পাদক গুনেন্দু বিকাশ চাকমা। নতুন কমিটিকে শপথবাক্য পাঠ করান বিদায়ী কমিটির সহ-সভাপতি ক্লিন্টন চাকমা
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ