• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

জনপ্রতিনিধিদের সাথে নানিয়ারচর জোন অধিনায়কের মতবিনিময়

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 May 2019   Monday

সোমবার রাঙামাটির নানিয়ারচর উপজেলায় উপজেলার বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়ে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, হেডম্যান-কার্বারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণের সাথে মতবিনিময় সভা করেন জোন অধিনায়ক লে. কর্নেল কাইয়ুুম হোসেন, পিএসসি।

 

মতবিনিময় সভায় তিনি জোনের আওতাধীন এলাকায় হত্যা, অপহরণ ও চাঁদাবাজি রোধ, এলাকার শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখা, এলাকার উন্নয়ন, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং সম্প্রীতি উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে আলোকপাত করেন।

 

এসময় জোন অধিনায়ক বলেন, নানিয়ারচর জোনের আওতাধীন এলাকায় বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখাসহ এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষায় আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে। মতবিনিময় সভা শেষে জোনের পক্ষ থেকে বেতছড়ি ও কুকুরমারার বিভিন্ন স্পোর্টিং ক্লাবে খেলাধুলার সরঞ্জাম বিতরণ করা হয়।

 

উল্লেখ্য, নানিয়ারচর জোনে দায়িত্ব গ্রহণের পর জোন অধিনায়ক জোনের আওতাধীন ইসলামপুর দাখিল মাদ্রাসা, বুড়িঘাট ০৮নং টিলায়, কুতুকছড়ি আর্মি ক্যাম্পে, ঘিলাছড়ি আর্মি ক্যাম্পে মতবিনিময় সভা ও খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ