• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

কাপ্তাই প্রেস ক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2019   Tuesday

কাপ্তাই উপজেলা প্রেস ক্লাবের আয়োজনে মঙ্গলবার উপজেলা মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত  হয়েছে।

 

 কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি মো. কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল শহীদুল ইসলাম। কাপ্তাই প্রেস ক্লাবের সদস্য কাজী মোশারর্ধির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য শান্তনা চাকমা, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মো. মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা আ.লীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দিলদার হোসেন, কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নাছির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী, চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি, কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, রাইখালী ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. এনামুল হক, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক এ.আর লিমন প্রমূখ। 

 

এর আগে বক্তব্য রাখেন, কাপ্তাই প্রেস ক্লাবের সহ সভাপতি ও ইফতার আয়োজক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম লাভলু, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও আয়োজক কমিটির সদস্য সচিব নূর হোসেন মামুন। 

 

এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ চৌধুরী, কাপ্তাই উপজেলা তথ্য কর্মকর্তা মো. হারুন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা. প্রবীর খিয়াং, কাপ্তাই উপজেলা আওয়ামী পেশাজীবি পরিষদের আহ্বায়ক রুবায়েত আক্তার আহম্মেদ সহ উপজেলার বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা, মানবধিকারকর্মী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উপজেলা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. সোলাইমান দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করেন।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ