• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বিলাইছড়িতে এসডিজি বাস্তবায়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2019   Tuesday

মঙ্গলবার বিলাইছড়ি উপজেলায় “স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন” বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এর সহযোগিতায় বিলাইছড়ি উপজেলা শিল্পকলা একাডেমীতে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ রাসে এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানদ্বয় রবিন তঞ্চঙ্গ্যা ও উৎপলা চাকমা, বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আলী এবং কাপ্তাই উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ।

 

কর্মশালায় উপজেলার সরকারি ও বে-সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, জনপ্রতিনিধি, ঐতিহ্যবাহী প্রতিনিধি, ধর্মীয় নের্তবৃন্দ, রাজনৈতিক নের্তবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি বৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের ৮টি গ্রুপে বিভক্ত করে প্রত্যেকটি গ্রুপ এসডিজি বাস্তবায়নে বিভিন্নœ বিষয় উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন।


এছাড়াও উপজেলার সকলের জন্য সব ধরনের দারিদ্র্যতার অবসান নিশ্চিত করা, কৃষিক্ষেত্রে সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সকলের জন্য শিক্ষা ও সু-স্বাস্থ্য নিশ্চিত করা, পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বনায়ন সৃষ্টি করা, সকলের জন্য পানি ও স্যানিটেশন নিশ্চিত করা, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন নিশ্চিত করা এবং বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধ করার বিষয়গুলো নিয়ে বিশেষভাবে গ্রুপ ভিত্তিক উপস্থাপনায় তুলে ধরা হয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফ আহমেদ রাসেল ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নের জন্য ১৭টি অভিষ্টের আওতায় ১৬৯টি লক্ষ্যমাত্রা এবং ২৩২টি সূচক নিয়ে বিস্তারিত আলোচনায় বলেন, ইতিমধ্যে এমডিজি বাস্তবায়নে অগ্রণী ভ’মিকা পালনে সক্ষম হয়েছি। তাই এসডিজি বাস্তবায়নেও শক্তিশালী জবাবদিহিতামূলক স্থানীয় সরকার ব্যবস্থার প্রয়োজন। জনগণকে ক্ষমতার কাছাকাছি নিয়ে আসতে পারলে উক্ত লক্ষ্যগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে। তবে সূচকগুলো সকল দেশের জন্য সমভাবে প্রযোজ্য নয়। তাই পৃথিবীর বিভিন্ন দেশ তাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা, রাস্ট্রের অগ্রাধীকার এবং চাহিদার আলোকে এসডিজির সূচকের অগ্রাধীকার তালিকা প্রণয়ন করেছে। জেলা ও উপজেলা ভেদেও সূচকগুলো আলাদা হতে পারে বিধায় গ্রুপ ওয়ার্কের মাধ্যমে এগুলো তুলে আনা হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ