• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

রাঙামাটিতে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠিদের সেলাই মেশিন বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2019   Thursday

সরকার পার্বত্য অঞ্চলের অনগ্রসর সুবিধা বঞ্চিত মানুষদের আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে কাজ করছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ন সচিব (উন্নয়ন) মোঃ মিজানুর রহমান।

 

তিনি বলেন, সরকার উন্নয়ন চায়। তাই দেশের সব অঞ্চলে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে বিশেষ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। এই কর্মসূচি যাতে সফলতা লাভ করতে পারে তার জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তা তদারকী করছে। তিনি সরকারের এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

 

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলনকক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠি জীবনমান উন্নয়ন কর্মসূচীর আর্থসামাজিক প্রশিক্ষণ কোর্সে মনোনিত প্রশিক্ষণার্থীদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে যুগ্ন সচিব মোঃ মিজানুর রহমান এসব কথা বলেন।

 

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার সভাপতিত্বে জেলা পরিষদের মুখ্য নিবার্হী কর্মকর্তা ছাদেক আহমেদ, সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, রেমলিয়ানা পাংখোয়া, মনোয়ারা জাহান ও জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক রূপনা চাকমা উপস্থিত ছিলেন।

 

পরে বেদে ও অনগ্রসর জনগোষ্ঠি জীবনমান উন্নয়ন কর্মসূচীর আর্থসামাজিক প্রশিক্ষণ কোর্সে ২৬জন প্রশিক্ষণার্থীদের রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকে সেলাই মেশিন বিতরণ করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ