• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jun 2019   Thursday

জেলার উন্নয়নে পরিষদের হস্তান্তরিত বিভাগের কর্মকর্তা’সহ সবাইকে একনিষ্ঠভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। তিনি বলেন, এ জেলাকে আরো সমৃদ্ধ করে গড়ে তুলতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা সরকার গ্রহণ করছে। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সবাইকে সমন্বয়ের সাথে কাজ করতে হবে।

 

বৃহস্পতিবার জেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে চেয়ারম্যান এসব কথা বলেন।

 

জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ এর পরিচালনায় সভায় পরিষদের সদস্য ও পরিষদের হস্তান্তরিত বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার বলেন, অন্যান্য বছরের তুলনায় এবছর ম্যালেরিয়া প্রকোপ ও রোগী অনেকাংশে কম। তিনি বলেন, অন্যান্য জেলাগুলোতে চিকনগুনিয়া দেখা গেলেও এ জেলায় এখনও পর্যন্ত এ ধরনের রোগী পাওয়া যায় নাই। এতে বুঝা যায় মানুষ অনেক সচেতন হয়েছে।

 

প্রাথমিক শিক্ষা বিভাগের সহকারি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল হোসেন বলেন, গত ১৫জুন প্রাথমিক বিদ্যালয়গুলো খোলার পর শিক্ষার্থীদের পরীক্ষা শুরু হয়েছে। এছাড়া বিভিন্ন উপজেলার নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের শিক্ষাদানে শিক্ষকদের  মাতৃভাষার উপর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

 

যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ শহীদুল ইসলাম বলেন, গত ২০জুন মন্ত্রণালয়ের মহাসচিবের সাথে বার্ষিক কর্মচুক্তি সম্পাদন হয়েছে। আগামী ১জুলাই থেকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে।

 

জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত বলেন, প্রত্যেক উপজেলায় প্রাণীসম্পদ বিভাগের রুটিন অনুযায়ী সেবা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়া আগামী কোরবানকে সামনে রেখে ট্যাবলেট বা ইনজেকশনের মাধ্যমে গরু মোটাতাজা না করার বিষয়ে খামারীদের পরামর্শ প্রদান করা হচ্ছে।

 

জেলা ক্রীড়া কর্মকর্তা স্বপন কিশোর চাকমা বলেন, গত ২জুন বাঘাইছড়ি উপজেলায় ছেলেদের মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। আগামী অর্থবছরের বাজেট অনুযায়ী বিভিন্ন উপজেলায় প্রশিক্ষণ প্রদান করা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ