• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

পাহাড়ে আইনের শাসন ও গনতান্ত্রিক রাজনীতির অধিকার চাই, সশস্ত্র সন্ত্রাসীদের শাসন চাই না-দীপংকর তালুদার,এমপি

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2019   Saturday

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য দীপংকর তালুদার এমপি বলেছেন, আমরা পার্বত্য চট্টগ্রামে আইনের শাসন চাই, জনগনের গনতান্ত্রিক রাজনীতি করার অধিকার চাই। আমরা এখানে সশস্ত্র সন্ত্রাসীদের শাসন চাই না। এখানে পাহাড়ে কেউ কেউ সন্ত্রাস, সংঘাত, স্ববিরুধীতা ও হতাশার রাজনীতি করে সরকারের উন্নয়ন কর্মকান্ড ব্যাহত করার চেষ্টা করে যাচ্ছে।

 

তিনি আরো বলেন, আগামীতে পার্বত্য চট্টগ্রামে  সাংগঠনিক ভাবে সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা পাবে। তিনি পার্বত্য চট্টগ্রামে শান্তি, উন্নয়ন ও গনতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় দলীয় নেতা কর্মিদের তৃণমূল পর্যায়ে দলকে সংগঠিত করার আহবান জানান।

 

শুক্রবার বাংলাদেশ আওয়ামীলীগ রাঙামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে জেলা, উপজেলা, পৌরসভাসহ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দের সমন্বয়ে এক বিশেষ সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

 

রাঙামাটি জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উক্ত বিশেষ সভায় আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, বরকল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সবির চাকমা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন, রাঙামাটি সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধনমনি চাকমা, বিলাইছড়ি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা, লংগদু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জানে আলম, রাজস্থলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফুচি মং মারমা, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক থোয়াই চিং মারমা, কাউখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এরশাদ সরকার, কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মফিজুল হক, রাঙামাটি পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ সোলেইমান চৌধুরী, বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খান প্রমুখ। এছাড়া জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ, অংগ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় কেন্দ্রের নির্দেশনা অনুসারে আগামী সেপ্টেম্বর ও অক্টোবরের মধ্যে রাঙামাটি আওয়ামীলীগের জেলা, উপজেলা, পৌর কমিটি এবং অংগ ও সহযোগী সংগঠনের সম্মেলন সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহিত হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ