• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

কাউখালীত উপজেলায় হতদরিদ্র পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Jun 2019   Saturday

২০১৮-২০১৯ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো টিআর ও কাবিখা প্রকল্পের আওয়তায় শনিবার রাঙামাটির কাউখালী উপজেলাতে হতদরিদ্র পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে সোলার প্যানেল বিতরন করা হয়েছে।

 

কাউখালী উপজেলা পরিষদের আয়োজনে পরিষদের অডিটরিয়ামে এ সোলার প্যানেল বিতরন অনুষ্ঠাওেন প্রধান অতিথি ছিলেন , রাঙামাটি আসনের সাংসদ দীপংকর তালুকদার। কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সামশু দোহা চৌধুরীর সভাপতিত্বে বক্তব্যে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অংসুই প্রু চৌধুরী, কাউখালী উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শতরূপা তালুকদার প্রমুখ। অনুষ্ঠানে ১৯৮টি পরিবার ও ১০টি প্রতিষ্ঠানসহ সর্বমোট ২১০টি সোলার প্যানেল বিতরণ করা হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে  দীপংকর তালুকদার এমপি বলেন, অতীতে কোন সরকার পার্বত্য চট্টগ্রাম নিয়ে ভাবেননি। যার কারণে পার্বত্য অঞ্চল অন্যান্য অঞ্চলের চেয়ে পিছিয়ে ছিলো। কিন্তু পার্বত্যাঞ্চলের মানুষের উন্নয়নের জন্য বর্তমান আওয়ামীলীগ সরকার যথেষ্ট আন্তরিক। যার কারণে গত ১০ বছরে পাহাড়ে ব্যাপক উন্নয়ন হয়েছে। এবারো পার্বত্য অঞ্চলের বিদ্যুত সংযোগের জন্য ৫২৩ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কিন্তু এক শ্রেণির মানুষ আছে, যারা পাহাড়ের উন্নয়ন চায় না। যারা সব সময় বিভিন্ন সময় পাহাড়ে সহিংসতার মাধ্যমে সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করছে।

 

তিনি আরো বলেন, যেখানে সম্প্রীতি থাকবে না। সেখানে উন্নয়ন সম্ভব না। আর উন্নয়ন না হলে দেশে এগিয়ে যাবে না। তাই তিনি সকল জাতিগোষ্ঠীতে সাম্প্রদায়িক সহিংসতা পরিত্যাগ করে, হানাহানি ভুলে সরকারের উন্নয়নে সহযোগিতা করার আহবান জানান তিনি।

 

আওয়ামীলীগ সরকারের সহায়তায় পাহাড় এখন অনেক উন্নত হয়েছে উল্লেখ করে দীপংকর তালুকদার আরো বলেন, পাবর্ত্যাঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য সরকার নানা প্রদক্ষেপ গ্রহণ করেছেন। রাঙামাটির দুর্গম অঞ্চলগুলোতে বিদ্যুতের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পার্বত্যাঞ্চলের ২৬টি উপজেলা এখন বিদ্যুতের আওতায় রয়েছে। আর যেসব এলাকায় এখনো বিদ্যুৎ পৌঁছানো হয়নি, সেসব এলাকায় সৌরশক্তি ব্যবহার করে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতর আলোয় আলোকিত হচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ