• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

চাকরীর প্রলোভন দেখিয়ে এক দম্পতির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2019   Thursday

বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং ইনিষ্টিটিউট (বিকেটিটিসি) নামে চাকরীর প্রলোভন দেখিয়ে এক দম্পতির বিরুদ্ধে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করে বৃহস্পতিবার রাঙামাটিতে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগীরা। 

 

শহরের স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্যে পাঠ করেন প্রতারণার শিকার দিলীপ নন্দী। এসময় প্রতারনার শিকার দীপ্ত নন্দী, চুংকু চাকমা, জুয়েল শীল, বাচ্চু চাকমা, পিকলু বিশ্বাস, সোহেল চাকমা, প্রার্থ নন্দী, দিপন চাকমা, নয়ন কুমার চাকমা, সুমেশ চাকমা, পলাশ চৌধুরী উপস্থিত ছিলেন।

 

সংবাদ সম্মেলনে  বলা হয়, বাংলাদেশ কোরিয়ান টেকনিক্যাল ট্রেনিং ইনিষ্টিটিউট (বিকেটিটিসি) এ চাকরী দেয়ার নামে শহরের কাঠালতলী এলাকার দম্পতি আম্বিয়া আক্তার ও মো. জসিম উদ্দিন বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। চাকুরী তো দূরের কথা বর্তমানে বিকেটিটিসি প্রতিষ্ঠানটিও বন্ধ করে গা ঢাকা দিয়েছে ওই প্রতারক দম্পত্তি। চাকরী পাওয়ার আশায় যেটুকু সম্বল ছিল তা দেয়ায় এক তাদের এখন অসহায় অবস্থায় দিন কাটাতে হচ্ছে।

 

সংবাদ সন্মেলনে আরো বলা হয়, ওই দম্পতিসহ ৪জনের বিরুদ্ধে রাঙামাটি চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি প্রতারণা মামলা দায়ের করলেও পুলিশ এখনো তাদের গ্রেফতার করতে পারেনি। উদ্ধার হয়নি আত্মসাতের টাকাও। সংবাদ সন্মেলন থেকে ভূক্তভোগীরা ওই দম্পতির কাছ থেকে রাঙামাটির বেকার যুবকদের বাঁচানোর জন্য রাঙামাটি জেলা প্রশাসকসহ পুলিশ প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন।

 

এদিকে ওই আম্বিয়া আক্তার ও মো. জসিম উদ্দিনের মোবাইলে কয়েকবার ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ