• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

মাইনীবাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন জেলা পরিষদ চেয়ারম্যানের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Jul 2019   Thursday

লংগদু উপজেলার মাইনী মুখ ঢাকাইয়া টিলায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা বৃহস্পতিবার পরিদর্শন করেছেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা।

 

পরিদর্শনের সময় জেলা পরিষদ চেয়ারম্যান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থ পরিবার ও দোকানীদের তালিকা পরিষদে প্রদান করার নির্দেশ দেন প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের। খুব শীর্ঘই ক্ষতিগ্রস্থদের মাঝে পরিষদ হতে আর্থিক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দেন চেয়ারম্যান।

 

পরিদর্শন শেষে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, অগ্নিকান্ডে প্রতিটি পরিবারের যে ক্ষতি হয়েছে তা পূরন করা সম্ভব না হলেও জেলা পরিষদ হতে যতটুকু সম্ভব সহায়তা করা হবে। তিনি জেলা পরিষদের পাশাপাশি প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।  

 

অগ্নিকান্ড এলাকা পরিদর্শনকালে জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য মোঃ মুছা মাতব্বর, পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা, পরিষদ সদস্য মনোয়ারা আক্তার জাহান, পরিষদ সদস্য ত্রিদীপ কান্তি দাশ, পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, পরিষদের প্রাক্তন সদস্য সবির কুমার চাকমা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ,গেল মঙ্গলবার (২জুলাই) রাত আড়াইটার দিকে লংগদু উপজেলার মাইনীমুখ ঢাকাইয়্যা টিলা নামক এলাকায়  অগ্নিকান্ডে শতাধিক বসতবাড়ি পুড়ে যায়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ