• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

পাহাড়ী জনগোষ্ঠীকে আয়কর দিতে বাধ্য করার অভিযোগ রাঙামাটির সিনিয়র নাগরিকদের

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jul 2019   Sunday

পার্বত্য চট্টগ্রামের পাহাড়ী জনগোষ্ঠীকে আয়কর দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রাঙামাটির সিনিয়র নাগরিকরা। তারা  এ থেকে পরিত্রাণের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। তা না হলে প্রয়োজনে উচ্চ আদালতে যাওয়ার কথাও ভাবছেন তাঁরা।

 

শনিবার শহরের একটি রেস্টুরেন্টে এক বৈঠকে রাঙামাটির সিনিয়র নাগরিকরা এসব কথা বলেন। তারা আরো অভিযোগ করেন সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের পিছিয়ে পড়া পাহাড়ী জনগোষ্ঠীকে আয়কর দিতে বাধ্য করা হচ্ছে যা আয়কর আইন পরিপন্থী। সবক্ষেত্রে তা বাধ্যতামুলক করা হচ্ছে। বিভিন্ন স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে পর্যন্ত পিতার টিন  নম্বর (টেক্সপেয়ার আইডেনটিফিকেশন নম্বর) চাওয়া হচ্ছে। দিতে না পারলে ছেলে ভর্তির প্রক্রিয়া শেষ হচ্ছে না।

 

বৈঠকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, এড.জ্ঞান্দেু বিকাশ চাকমা, সুকুমার দেওয়ান, এড. দীপেন দেওয়ান, এড. দীননাথ তঞ্চঙ্গ্যা, অধ্যাপক মংসানু চৌধুরী, দীপক খীসা, কাজল কান্তি তালুকদার, এড.রাজীব চাকমা, তনয় দেওয়ানসহ জেলার সিনিয়র বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।

 

 বৈঠকে নেতৃবৃন্দ বলেন,ব্যাংকে গাড়ির রেজিস্ট্রেশনের টাকা জমা দিতে গিয়ে অনলাইনে টিন ঘরটি পুরণ না হওয়ায় সার্ভার আবেদনপত্র গ্রহণ করছে না। সার্ভারে টিনের ঘরে বিকল্প কোন পন্থা রাখা হয়নি। জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে নেওয়া হচ্ছে। ফলে এক প্রকার আয়কর দিতে বাধ্য করা হচ্ছে। না হলে বিভিন্ন হয়রানী করা হচ্ছে।

 

জাতীয়  রাজস্ব বোর্ডের এক পরিপত্রে বলা আছে, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি জেলার যদি কোন পাহাড়ী নিজেকে করযোগ্য  বলে সেচ্ছায় লিখিত ঘোষণা  দাখিল করবেন কেবলমাত্র তাদের ক্ষেত্রে টিন নম্বর প্রদান করা হবে। যারা করযোগ্য নয় বলে দাবী করবেন  তাদের ক্ষেত্রে টিন নম্বর প্রদান করা হবে না। কিন্তু এটি মানা হচ্ছে না। আদিবাসীদের কাছ গণহারে টিন নম্বর চাওয়া হচ্ছে।  দিতে বাধ্য করা হচ্ছে।

 

তাঁরা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের বাইরে থেকে দায়িত্ব পালন করতে আসা অনেক সরকারী/বেসরকারী কর্মকর্তা কর্মচারী পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন আইন নিয়ে অবগত নন। ফলে তাঁরা এসব আইনগুলোকে অগ্রাহ্য করে করেন। এতে পহাড়ী জনগণ হয়রানীর শিকার হন। পার্বত্য চট্টগ্রামের বাইরে চাকুরী করা পহাড়ীদের অবস্থা আরো খারাপ বলে মন্তব্য করেছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ