• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালুর সিদ্ধান্তের জনসংহতি সমিতির নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2015   Thursday

রাঙামাটিতে মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালুর ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের একতরফা নির্দেশ প্রদানের বিরুদ্ধে প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি পরিপন্থী ও জুম্ম স্বার্থ বিরোধী নির্দেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি।

 

বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ কথা বলা হয়েছে।

 

প্রেস বার্তায় বলা হয়, ১৮ মার্চ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য অফিসার পরীক্ষিত চৌধুরীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দৃষ্টিগোচর হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত রাঙামাটি মেডিকেল কলেজ সংক্রান্ত এক সভার পর দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম শীঘ্রই রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন। প্রেস বার্তায় আরও বলা “রাঙামাটি মেডিকেল কলেজ এর পরিচালনা বোর্ডে জনসংহতি সমিতির একজন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার জন্য সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

 

প্রেস বার্তায় বলা হয়, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এবং পার্বত্য চট্টগ্রামের শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতি না হওয়া পর্যন্ত রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ স্থগিত রাখার দাবি জানিয়ে আসছে। জনসংহতি সমিতির উক্ত মতামত ও দাবিনামা লিখিতভাবে স্বাস্থ্য মন্ত্রণালয় তথা সরকারের নিকট জানিয়ে দেয়া হয়েছে। এছাড়া পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ এবং পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন নাগরিক সংগঠনের পক্ষ থেকেও একই দাবি জানিয়ে সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। অধিকন্তু গত ১৭ ও ২৩ ফেব্রুয়ারি  স্বাস্থ্য মন্ত্রীর সভাপতিত্বে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের প্রতিনিধি কে এস মং ও রাঙামাটি সংসদীয় আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ঊষাতন তালুকদারও একই মতামত ও দাবি তুলে ধরেছেন। বুধবার অনুষ্ঠিত সভায়ও ঊষাতন তালুকদার এমপি রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম আপাতত: স্থপিত রেখে রাঙামাটি মেডিকেল কলেজে ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের দেশের বিভিন্ন মেডিকেল কলেজে বন্টন করে দেয়ার দাবি জানিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও উক্ত সভায় স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম রাঙামাটি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম শুরু করার একতরফা সিদ্ধান্ত দিয়েছেন।

 

প্রেস বার্তায়, পার্বত্য চট্টগ্রামের অধিবাসীরা স্বাস্থ্যমন্ত্রীর এ ধরনের একতরফা সিদ্ধান্ত কখনোই মেনে নেবে না। তাই জনসংহতি সমিতি এ ধরনের একতরফা, পার্বত্য চট্টগ্রাম চুক্তি পরিপন্থী ও জুম্ম স্বার্থ বিরোধী নির্দেশ প্রত্যাহারের দাবি জানাচ্ছে। অন্যথায় এ ইস্যুকে কেন্দ্র করে উদ্ভূত যে কোন পরিস্থিতির জন্য সরকারই দায়ি থাকবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ