• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

৫১ বিজিবি সদর দপ্তর প্রত্যাহার করে ২১ পাহাহী পরিবারকে পুনর্বাসনের দাবীতে
দীঘিনালায় ভূমিরক্ষা কমিটির সংবাদ সম্মেলন

দীঘিনালা প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Mar 2015   Thursday

শশী মোহন কারবারী পাড়া থেকে ৫১ বিজিবি’র সদর দপ্তর প্রত্যাহার করে আশ্রয়হীন ২১ পাহাড়ী পরিবারকে পুনর্বাসনের দাবীতে বৃহস্পতিবার খাগড়াছড়ির দীঘিনালায় সংবাদ সম্মেলন করেছে দীঘিনালা ভূমিরক্ষা কমিটি। 

 

সংবাদ সম্মেলনে গত ১৫ মার্চ ভূমিরক্ষা কমিটির পদযাত্রায় আইনশৃংখলা বাহিনীর বাধা, হামলা ও মামলার প্রতিবাদ জানানো হয়। সকাল ১১ টায় উপজেলার বাবুছড়ায় কৃষি সম্প্রসারন বিভাগের একটি পরিত্যক্ত ভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।


সংবাদ সম্মেলনে ভূমিরক্ষা কমিটির নেতারা বলেন, হামলা হামলা এবং নির্যাতন নিপীড়ন করে পাহাড়ীদের ভূমিরক্ষার আন্দোলন থেকে নিভৃত করা যাবে না। এ সমস্যা সমাধানে প্রয়োজনে প্রশাসনের সাথে আলোচনায় বসতেও আমরা প্রস্তুত।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দীঘিনালা ইউপি চেয়ারম্যান ও ভূমিরক্ষা কমিটির সদস্য চন্দ্র রঞ্জন চাকমা। তিনি বলেন, শশী মোহন কারবারী পাড়ার ভারত প্রত্যাগত ২১ টি পাহাড়ী শরনার্থী পরিবারকে উচ্ছেদ করে ৫১ বিজিবি’র সদর দপ্তর স্থাপন করা হয়েছে। বর্তমানে এ পরিবারগুলো অনাহার অর্ধাহারে মানবেতর দিন টাকাচ্ছে। অবিলম্বে বিজিবি সদর দপ্তর বিরোধমুক্ত স্থানে প্রত্যাহার করে আশ্রয়হীন পরিবারগুলোকে তাদের নিজ নিজ বসতভিটায় পুনর্বাসনের দাবী জানান তিনি।


সংবাদ সম্মেলনে আলোচনা মাধ্যমে সমস্যা সমাধানের আগ্রহ প্রকাশ করে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দীঘিনালা ভূমিরক্ষা কমিটির সদস্য সচিব ধর্মজ্যোতি চাকমা। তিনি বলেন, আলোচনা ছাড়া কোনো সমস্যা সমাধান হয় না। অথচ প্রশাসন আলোচনার পথ রুদ্ধ করে মামলা হামলার মাধ্যমে এ সমস্যাকে জটিল করে তুলছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে এ সমস্যার সুষ্ঠ সমাধান করা না হলে পাহাড়ীদের ভূমি অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আরো কঠোর কর্মসূচীর মাধ্যমে দীঘিনালা ভূমিরক্ষা কমিটি আন্দোলন চালিয়ে যাবে বলে জানান তিনি।


সংবাদ সম্মেলনে দীঘিনালা ভূমিরক্ষা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান পরিতোষ চাকমা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুসময় চাকমাসহ আশ্রয়হীন পরিবারের লোজকন উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ