• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে ঝুকিপূর্ন স্থানে বসবাসকারীরা আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Jul 2019   Tuesday

টানা চার দিনের ভারী বর্ষনের কারণে রাঙামাটি শহরে বিভিন্ন স্থানে ঝুকিপূর্ন অবস্থায় বসবাসকারীরা জেলা প্রশাসনের নিরাপদ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন। এ পর্ষন্ত ১২০ পরিবার আশ্রয় নিয়েছেন।


টানা চার দিনে ভারী বর্ষনের কারণে কারণে পাহাড়ের মাটি নরম হয়ে উঠেছে। অনেক স্থানে মাটি ধসে গেছে। জেলা প্রশাসন ও রাঙামাটি পৌর সভার পক্ষ থেকে ঝুকিপূর্ন স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে সরিয়ে নিয়ে যাচ্ছে। ইতোমধ্যে শহরের শিমুলতলী, রুপনগর, রেডিও স্টেশন এলাকা থেকে লোকজন জেলা প্রশাসনের আশ্রয় কেন্দ্র বিএডিসি, রেডিও স্টেশন অফিস ও টেলিভিশন উপ-কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এসমস্ত কেন্দ্রে ১২০ পরিবার আশ্রয় নিয়েছেন। তবে এখনো অনেক স্থানে লোকজন ঝুকিপূর্ন অবস্থায় বসবাস করছেন। তবে বিএডিসি, রেডিও স্টেশন অফিস ও টেলিভিশন উপ-কেন্দ্রে আশ্রয় নেয়া লোকজন অভিযোগ করেছেন সোমবার বিকালে জেলা প্রশাসন থেকে তাদেরকে ঝুকিপূর্ন স্থান সরিয়ে নিয়ে আশ্রয় কেন্দ্রে নিয়ে গেছেন। ওই দিন রাতের বেলায় আশ্রয় কেন্দ্রে শুকনা খাবারসহ কিছু খাবার দিলেও মঙ্গলবার সকালে কোন খাবার দেয়নি। ফলে তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে না খেয়ে আশ্রয় কেন্দ্রে থাকতে হচ্ছে।


রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন, পাহাড়ের পাদদেশে যারা ঝুকিপূর্ন স্থানে বসবাস করে তাদেকে সচেতনা সৃষ্টি করতে জেলা প্রশাসন ও পৌরসভা দুই মাস আগে থেকে উদ্যোগ গ্রহন করেছে। এসব ঝুকিপূর্ন স্থানে বসবাসকারীরা আগের চেয়ে অনেক সচেতন হয়েছে। ইতোমধ্যে ঝুকিপূর্ন স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আশাকরি তারা ঝুকিপূর্নভাবে বসবাস না করে নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাবেন। তিনি আরো জানান,ঝুকিপূর্ন স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে নিয়ে যেতে জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে কাজ করছে। আশ্রয় কেন্দ্রে আসা লোকজনদের জন্য পর্যাপ্ত খাবার রাখা হয়েছে। তাই যারা খাবার পায়নি বলছে তা অদৌ সত্য নয়।


জেলা প্রশাসনের সহকারী কমিশনার মোঃ সিরাজুল ইসলাম সাংবাদিকদের জানান, এ পর্ষন্ত ১২০ পরিবার বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। তাদের প্রতি পরিবারকে ৫ কেজি করে চাউল ও শুকনা খাবার দেয়া হচ্ছে।


উল্লেখ্য, টানা বর্ষনে সোমবার রাঙামাটির কাপ্তাইয়ে কলা বাগানের মালি কলোনী এলাকায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে এক শিশুসহ ২জন নিহত ও ২ জন আহত হন। গেল ২০১৭ সালের ১৩ জুন ভারী বর্ষনে ভয়াবহ পাহাড় ধসে ৫ সেনা সদস্যসহ ১২০ জনের প্রানহানীর ঘটনা ঘটে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

ads
ads
আর্কাইভ