• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

প্রবল বর্ষণে পানছড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতি,সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

নতুন ধন চাকমা,পানছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jul 2019   Wednesday

অবিরাম ভারী বর্ষণে ও পাহাড়ী ঢলের পানিতে নিম্নাঞ্চল প্লাবিতসহ খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা।

 

পানছড়ি উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,ভেঙ্গে গেছে দুধুকছড়া ফুট ব্রীজ, নদীর গর্ভে বিলীন হচ্ছে  উপজেলার চেংগী ইউপি কার্যালয়। বন্ধ হয়েছে উপজেলার মুনিপুর-তারাবন সড়ক যোগাযোগ। উপজেলার চেঙ্গী ইউনিয়নে ৭টি বসতবাড়ী বন্যার পানিতে ভেঙ্গে যাওয়াসহ ৩৬টি পরিবার, লতিবান ইউনিয়নের ৪টি পরিবারে প্রায় সহ¯্রাধিক মানুষ পানি বন্ধী হয়েছে।

 

বানবাসীদের জন্য পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়, লতিবান ইউনিয়ন কার্যালয়ে আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। পানি কমে যাওয়ায় পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ে আশ্রিতরা নিজ নিজ ঘরে চলে গেছে। সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে চেঙ্গী ইউনিয়নে।

 

চেঙ্গী ইউপি চেয়ারম্যান কালা চাঁদ চাকমা বলেন, গেল সোমবার রাতে নদীর গর্ভে বিলীন হয়ে গেছে উপজেলার চেংগী ইউপি কার্যালয়সহ প্রয়োজনীয় কাগজপত্র। বানের পানিতে ভেঙ্গে গেছে  মধু মঙ্গল পাড়ার চন্দ্র জয় চাকমা, বিনয় চাকমা, জীবন্ত চাকমা, ধন্য চন্দ্র পাড়ার তক্ক চাকমা, মনজাঙ্গা চাকমা, বেঙ পেদা চাকমা, কিনাধন বৈদ্য পাড়ার তুকি চাকমার বসতবাড়ী মুনিপুর-তারাবন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ সড়ক দিয়ে প্রতিদিন শতশত লোক আসা-যাওয়া করে। যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

 

সরেজমিনে গিয়ে দেখা গেছে- দুধুকছড়া ফুটব্রীজটি মাঝখানে পিলার দুটি নদীর গর্ভে চলে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।এ ব্রীজ দিয়ে লোগাং ও চেঙ্গী ইউপির প্রায় ২০ হাজার মানুষ আসা-যাওয়া করে। স্থানীয়রা জানান-প্রবল বর্ষণে পাহাড়ী ঢলের পানির ¯্রােতের কারণে গত সোমবার রাতে ব্রীজটি নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

 

পানছড়ি উপজেলা প্রকৌশলী অরুন কুমার দাস বলেন- ব্রীজটি এলজিইডি অধীনে হলেও ব্রীজটি আমাদের অধিদপ্তর থেকে করা হয়নি। ব্রীজটি পার্বত্য চুক্তির বছরে করা হয়েছে।সম্ভবত উন্নয়ন বোর্ড বা জেলা পরিষদের অধীনে করা হয়েছে। তখনকার সময় এ ব্রীজগুলো ১৮-২০ লাখ টাকা হতে পারে।

 

পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন- ক্ষতিগ্রস্থ মানুষের কাছে সরেজমিনে গিয়েছি। ক্ষতিগ্রস্থদের তালিকা করা হচ্ছে। তাদেরকে সহযোগিতা করাসহ ব্রীজটি আসা-যাওয়ার উপযোগী ও মুনিপুর-তারাবন সড়ক স্বাভাবিক করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ