• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বাঘাইছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত,দুই শতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Jul 2019   Wednesday

ভারী বর্ষনে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে রাঙামাটির বাঘাইছড়িতে আকস্মিক বন্যা দেখা দেয়ায়  নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে কমপক্ষে দুই শতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে  গেছে। এছাড়া বর্ষনের কারণে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

জানা গেছে, টানা ভারী বর্ষনে ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের কারণে আকস্মিক বন্যায় নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে  পুরান মারিশ্যার মধ্যম পাড়া, মাদ্রাসা পাড়া, বটতলী ও লাইল্যাঘোনাসহ কয়েকটি গ্রাম। এতে কমপক্ষে দুই শতাধিক ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। উপজেলা প্রশাসন থেকে ২৪টি আশ্রয় কেন্দ্রে এসব ক্ষতিগ্রস্ত লোকজন আশ্রয় নিয়েছেন। উপজেলা  প্রশাসন থেকে ঝুকিপূর্ন স্থানে বসবাসকারীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য মাইকিং করছে। এছাড়া ভারী বর্ষনের কারণে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ৯মাইল নামক স্থানে পাহাড় ধসে গিয়ে সকাল থেকে সড়হক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু জানান, টানা বর্ষনের কারণে উপজেলার নি¤œাঞ্চলের কয়েকটি স্থান ডুবে গেছে। লোকজনদের আশ্রয় কেন্দ্রে নেয়া হচ্ছে। তাদের প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেয়া হবে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ