• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

টানা বর্ষনে জনজীবনের স্থবিরতা
রাঙামাটিতে আশ্রয় কেন্দ্রগুলোতে লোকজনদের ভিড়, বাঘাইছড়িতে বন্যা অপরিবর্তিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Jul 2019   Friday

রাঙামাটিতে টানা ছয় দিনের বর্ষণের ফলে জনজীবনে স্থবিরতা দেখা দিয়েছে। থেমে থেমে বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসের শঙ্কায় বৃহস্পতিবার পর্যন্ত জেলা শহরের আশ্রয়কেন্দ্রগুলোতে লোকজনের ভীড় ছিল। এ পর্ষন্ত রাঙামাটি শহওে জেলা প্রশাসনের ৫টি আশ্রয় কেন্দ্রে এক হাজারের অধিক লোকজন আশ্রয় নিয়েছেন। বাঘাইছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে।

 

শুক্রবার সকাল থেকে জেলা শহরে বৃষ্টিপাত না হলেও বিকেলের পর থেকে হালকা ও ভারী বৃষ্টিপাত হয়েছে। তাই এখন পাহাড়ের বসবাসরতদের বৃষ্টিতেই ভয়। কারণ বৃষ্টি হলেই পাহাড়ধসের শঙ্কা বেড়ে যায়। এ পর্ষন্ত রাঙামাটি শহরে জেলা প্রশাসনের ৫টি আশ্রয় কেন্দ্রে এক হাজারের অধিক লোকজন আশ্রয় নিয়েছেন। আশ্রয় কেন্দ্রে লোকজনদের সকালে ও বিকালে খাবার দেয়া হচ্ছে।

 

জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) উত্তম কুমার দাশ জানিয়েছেন, শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাত না হওয়ায় আশ্রয়কেন্দ্রে লোকজনের উপস্থিতি কিছুটা কমেছে। এখনো হাজারো অধিক মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। যেহেতু বিকেল থেকে বৃষ্টিপাত হচ্ছে সেহেতু রাতে মানুষের উপস্থিতি বাড়ার সম্ভাবনা রয়েছে।

 

এদিকে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারনে জেলার দুর্গম বাঘাইছড়ি উপজেলায় নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে গৃহবন্দী হয়ে আছেন কয়েক হাজার মানুষ। গতকাল বৃহস্পতিবার কিছুটা পানি কমেছে উপজেলার প্লাবিত এলাকায়। তবে গতকাল শুক্রবার সকাল থেকে বৃষ্টিপাত না হলেও দুপুর থেকে বাঘাইছড়িতে সুষমধারে বৃষ্টিপাতের কারণে ও পাহাড়ি ঢলে পানির উচ্চতা আরও বেড়েছে। উপজেলার ২৫টি আশ্রয়কেন্দ্রে নেওয়া মানুষ এখনো আশ্রয়কেন্দ্রেই অবস্থান করছেন।

 

 বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান হাবিব জিতু জানান, সকাল থেকে বৃষ্টিপাত না হলেও দুপুরের পর থেকে আবার টানা বৃষ্টি হচ্ছে। এভাবে যদি বৃষ্টি থাকে তাহলে আরও নতুন এলাকা প্লাবিত হওয়া আশঙ্কা রয়েছে। সর্বশেষ তালিকা অনুযায়ি আমরা ৩২৭ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছি। আরও অনেক পরিবার আশ্রয়কেন্দ্রে না এসে আত্মীয় বাড়িতে ওঠেছে। সেই সংখ্যা আমাদের জানা নেই। ইউএনও জানান, খাবার পানির সংকট মোকাবেলায় প্রতিটি আশ্রয়কেন্দ্রে পর্যাপ্ত খাবার পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ