• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

টানা ভারী বৃষ্টিপাতে ফারুয়া বাজারসহ ৭ টি গ্রাম প্লাবিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 13 Jul 2019   Saturday

ছয় দিন ধরে অতি ভারী বৃষ্টি আর পাহাড়ী ঢলে বিলাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে নিম্নাঞ্চলের বসত বাড়ী দোকানপাট পানিতে ডুবে গেছে এবং জমির ফসল ফসলে ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ফারুয়া ইউনিয়নের চাইন্দ, উলুছড়ি,তক্তানালা,ওরাছড়ি,গোয়াইনছড়ি,এগুজ্যাছড়ি,লত্যছড়ি গ্রামসহ ফারুয়া বাজার প্লাবিত হয়েছে। 

 

ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঙচঙ্গ্যা জানান, ফারুয়া ইউনিয়নে বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে। দীর্ঘদিন একটানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারনে ফারুয়ার ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বন্যা দূর্গত সকলে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।


শুক্রবার রাত থেকে ভারী বৃষ্টি শুরু হলে পাহাড়ি ঢলে নদীতে বেশি পানি বাড়তে থাকে। এতে অনেক এলাকা প্লাবিত হয়। এতে ফারুয়ার বাজারের দোকানপাট, বসতবাড়ীসহ কৃষকের জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।


বৃষ্টি না কমলে পানি আরো বৃদ্ধি পেতে পারে যা ২০১৭ সালে ভয়াবহ বন্যাকেও ছাড়িয়ে যাওয়ার আশংকা রয়েছে বলে তিনি জানান।


এদিকে ফারুয়া দুর্গতদের মাঝে রোববার ত্রাণ বিতরণ করবেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ান পাংখোয়া।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ