• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বৃদ্ধিতে প্রতি সেকেন্ডে ২৭ হাজার কিউসেক পানি ছাড়া হচ্ছে

নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jul 2019   Wednesday

টান বর্ষণ ও পাহাড়ী ঢলেরকারণে উজান থেকে পানি ধেয়ে আসার কারণে  কাপ্তাই বাধের ১৬টি গেইট খুলে দিয়ে প্রতি সেকেন্ডে ২৭ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে ছাড়ছে  কাপ্তাই বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কর্তৃপক্ষ। মঙ্গলবার রাত থেকে এসব  স্পীলওয়ে দিয়ে ছেড়ে দেয়া হচ্ছে। ফলে স্পীলওয়েদিয়েপানিছাড়ায়ইতিমধ্যে রাউজান, রাঙ্গুনীয়াসহ নিম্নাঞ্চলের অনেক এলাকা পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। 

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,  গেল কয়েক দিনের  টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে উজান থেকে দ্রুত পানি আসায় কাপ্তাই হ্রদে পানির উচ্চতা অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। এতে বাঁধ হুমকীর মুখেপড়ার আশঙ্কায় কৃর্তপক্ষ পানির চাপ সামাল দিতে মঙ্গলবার রাত প্রায় ৮ টায় ১৬টি স্পীলওয়ে ৬ ইঞ্চি খুলে দেয়।  উজানের পানির চাপ বাড়ায় বুধবার সকাল প্রায়  ৯টায়  স্পীলওয়ে ১.৫ফুট খুলে দেয়া হয়। এতে প্রতি সেকেন্ডে ২৭ হাজার কিউসেক পানি নদীতে পড়ছে। এছাড়া ৪টি ইউনিটে দিন রাত বিদ্যুৎ উৎপাদন করতে গিয়ে টারবাইনের মাধ্যমে প্রতি সেকেন্ডে আরও ২৪হাজার কিউসেক পানি নদীতে পড়ছে।

 

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, হ্রদে ৮৬.৪০ এমএসএল (মীনসসি-লেভেল) পানি থাকার কথা। কিন্তু পানি রয়েছে ১০৬.৩০ এমএসএল। যা স্বাভাবিকের চেয়ে ১৯.৯ এমএসএল বেশী। তিনি আরো জানান, অতিবর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। উজানের পানি ধেয়ে আসলে  অর্থাৎ পানির চাপ বৃদ্ধি পেলে বাঁধ হুমকীর মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। তাই ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ স্পীলওয়ে দিয়ে পানি ছাড়তে বাধ্য হয়েছে।

 

তিনি জানান, বর্তমানে কেন্দ্রের ৪টি ইউনিটে ১৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তবে ত্রুটিজনিত কারণে ১টি ইউনিট বন্ধ রয়েছে। দিনরাত স্পীল দিয়ে পানি ছেড়ে ও বিদ্যুৎ উৎপাদন করেও পানির চাপ সামাল দেয়া যাচ্ছে না। পানির চাপ বৃদ্ধি পেলে পানির ছাড়ার পরিমাণ ও বৃদ্ধি পেতে পারে। কাপ্তাই হ্রদে পানিধারণ ক্ষমতা ১০৯ এমএসএল।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ