• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র‌্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jul 2019   Thursday

“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার রাঙামাটিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, পোনা অবমুক্তকরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

 

এ উপলক্ষে ব্যানার ফেস্টুন যোগে শহরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। র‌্যালিটি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী নদী ঘাটে গিয়ে শেষ হয়ে মাছের পোনা অবমুক্ত করেন অতিথিরা।

 

পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। মৎস্য বিষয়ক আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমার সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন আলম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসরিন ইসলাম, সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পবন কুমার চাকমা, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন।

 

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, প্রজনন সময়ে কাপ্তাই হ্রদে মে-জুলাই তিনমাস মৎস্য শিকার বন্ধ থাকে। যাতে করে মাছের বংশবৃদ্ধি হয় এবং জেলেরা বড় বড় এবং বেশী করে মৎস্য আহরণ করতে পারে সে লক্ষ্যে বন্ধ থাকাকালীন জেলেদের সরকার খাদ্যশস্যও প্রদান করে থাকে। কিন্তু প্রায় উপজেলা ঘুরে দেখা যায় এই আইন না মেনে অনেক জেলে নদীতে জাল ফেলে মা মাছ ধ্বংস করছে, যা মোটেই কাম্য নয়। এতে করে জেলেদেরই বেশী ক্ষতি হচ্ছে। পরবর্তীতে নদী থেকে মাছ কম আহরণ হওয়ায় অর্থনৈতিকভাবে তারাই দারিদ্রের শিকার হচ্ছে।

 

তিনি আরো বলেন, আগে এই নদীতে বড় বড় বোয়াল, চিতল’সহ বিভিন্ন প্রজাতির মাছ দেখা যেত কিন্তু সঠিকভাবে বংশ বিস্তার করতে না পারায় এখন তেমনটি আর দেখা যায়না। এর কারণ জেলেরাই। তাদের ডিম পারার স্থান গাছের গোড়াগুলো উপড়িয়ে ফেলা হচ্ছে। তিনি এই তিনমাস মাছমারা বন্ধ থাকাকালীন মাছ শিকার না করার পরামর্শ দেন জেলেদের এবং মৎস্য ও প্রাণীসম্পদ উৎপাদনে আগ্রহীদের পরিষদ হতে প্রশিক্ষণ প্রদানের সুযোগ করে দেওয়ার ঘোষণা দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ