• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

প্রধানমন্ত্রীর ত্রাণ ও বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট তহবিল হতে
রাঙামাটিতে ৭৩টি বৌদ্ধ বিহারসহ চিকিৎসা সহায়তার অনুদান প্রদান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Jul 2019   Thursday

বৃহস্পতিবার রাঙামাটিতে ৭৩ বৌদ্ধ বিহারসহ অসহায় রোগীদের চিকিৎসা সহায়তার জন্য অনুদান প্রদান করা হয়েছে। এসব অনুদান দেয়া হয়েছে, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ এবং বৌদ্ধধর্মীয় কল্যাণ ট্রাস্ট তহবিল  থেকে।

 

এশহরের মৈত্রী বিহার দেশনালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অনুদানের চেক বিতরণ করে, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রাঙামাটি পার্বত্য জেলার ট্রাস্টি অফিস। অনুষ্ঠানে মোট ১৯ লাখ ১৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট রাঙামাটি পার্বত্য জেলার ট্রাস্টি দীপক বিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও পার্বত্য চট্টগ্রাম হেডম্যান অসোসিয়েশনের সভাপতি চিংকিউ রোয়াজা। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বৌদ্ধ অ্যাসোসিয়েশনের সভাপতি প্রগতি খীসা ও রাঙামাটি সদর উপজেলার ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, রাঙামাটি পার্বত্য জেলার প্যাগোডাভিত্তিক প্রাক-প্রাথমিক শিক্ষা প্রকল্পের সুপারভাইজার শাক্যরাজ চাকমা। অনুষ্ঠানে জেলার বিভিন্ন বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানের সভাপতি ও সম্পাদকরা উপস্থিত ছিলেন। এ সময় মঙ্গলাচরণ পরিচালনা করেন, মৈত্রী বিহারের আবাসিক ভিক্ষু শ্রীমৎ শীলানন্দ স্থবির।

 

অনুষ্ঠানে মেরামত ও সসংস্কারের জন্য সদরসহ জেলার বিভিন্ন উপজেলার ৭৩টি বৌদ্ধ বিহারকে ১৭ লাখ ৫৯ হাজার, তিনটি শ্মশান সংষ্কারের জন্য ৮০ হাজার এবং ছয়জন গরিব ও অসহায় রোগীকে ৮০ টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

 

বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের রাঙামাটি পার্বত্য জেলার ট্রাস্টি দীপক বিকাশ চাকমা জানান, গত বৈশাখী পুর্ণিমা উপলক্ষে তার ত্রাণ ও কল্যাণ তহবিল হতে জেলার ৬৩ বৌদ্ধ বিহার সংস্কার ও মেরামতের জন্য ১২ লাখ টাকার অনুদান দিয়েছেন। একইসাথে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের নিজস্ব তহবিল হতে ১০টি বৌদ্ধ বিহার সংস্কার ও মেরামতের জন্য ৫ লাখ টাকা অনুদান দেয়া হয়েছে। এছাড়া এ কল্যাণ ট্রাস্টের নিজস্ব তহবিল হতে তিনিট শ্মশাসন সংস্কারে ৮০ হাজার টাকা এবং ৬ জন অসহায় দূরারোগ্য রোগীর চিকিৎসা সহায়তায় ৮০ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাম্প্রদায়িক ও দূরদর্শী চেতনায় বর্তমানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ধর্ম, বর্ণ, নির্বিশেষে সবার উন্নয়নে সমান সুযোগ-সুবিধা নিশ্চিত হয়েছে। ফলে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ব্যাপক কর্মকান্ড বাস্তবায়ন করছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের প্রতি অত্যন্ত আন্তরিক ও সহানুভূতিশীল। তার ঐকান্তিক প্রচেষ্টায় বর্তমানে পার্বত্য চট্টগ্রামে শান্তির বাতাবরণ বইছে। পার্বত্য চট্টগ্রাম আগের মতো আর পিছিয়ে নেই। সবক্ষেত্রে দ্রুত এগিয়ে যাচ্ছে পার্বত্য চট্টগ্রাম। এটা সম্পূর্ণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ