• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বিলাইছড়ি পাড়াবাসীকে বাশের সাকো দিয়ে ঝুকি নিয়ে পাড়াপাড় করতে হচ্ছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Jul 2019   Saturday

সেতু নির্মিত না হওয়ায় বাশের সাকো দিয়ে ঝুকি নিয়ে রাঙামাটির বিলাইছড়ি পাড়ার কমলমতি  শিক্ষার্থীসহ পাড়াবাসীকে পাড়াপাড় করতে হচ্ছে।

 

জানা যায়, রাঙামাটি পৌরসভার ৫নং ওয়ার্ডের মধ্যে বিলাইছড়ি পাড়াটি। এ পাড়ায় বর্তমানে ১০৫ পরিবারের বসবাস রয়েছে। পাড়ার মাঝখানে সড়কে নিচু স্থান হওয়ায় প্রতিবছর বর্ষা মৌসুমের সময় কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পেলে সেই স্থানটি পানিতে ডুবে যায়। তখন পাড়াবাসীর দুর্ভোগ চরম আকার ধারন করে। পাড়াবাসীরা দীর্ঘ দিন ধরে কর্তৃপক্ষের কাছে এই নিচু স্থানে একটি সেতু নির্মানের দাবী জানিয়ে আসলেও তা এখনো বাস্তবায়িত হয়নি। তাই প্রতিদিন পাড়াবাসীসহ বিলাইছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কমলমতি শিক্ষার্থীরা  বাধ্য হয়ে বাশের সাকো তৈরী করে  ঝুকি নিয়ে পাড়াপাড় করতে হচ্ছে।

 

পাড়াবাসীরা জানান, পাড়ার সাথে একমাত্র যোগাযোগের সড়কের নিচু স্থানটি পানিতে ডুবে যাতায়াতে ঝুকিপূর্ন হয়ে উঠেছে। বাশের সাকো দিয়েপাড়াপাড় করতে তাদের ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠাতে ভয় পাচ্ছেন। দীর্ঘ দিন ধরে সেতুর নির্মাণের জন্য দাবী জানিয়ে আসলেও কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়ে যাচ্ছেন। কিন্তু বাস্তবায়নের আলোর মূখ দেখেননি এখনো। তারা কর্তৃপক্ষের কাছে অবিলম্বে সেতু  নির্মানের দাবী জানান।

 

বিলাইছড়ি পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিপু শ্রিং লেপসা জানান, ঝুকিপূর্ন বাশের সাকো দিয়ে  তাদের এবং শিক্ষার্থীদের পাড়াপাড়ে ঝুকিপূর্ন হয়ে উঠেছে। তাই  পাড়াবাসীর দুঃখ লাগবের জন্য দ্রুত সেতু নির্মাণ করা দরকার।

 

রাঙামাটি পৌর সভার ৫ নং ওয়ার্ডের কমিশনার বাচিং মারমা জানান, গেল অর্থ বছরে বিলাইছড়ি পাড়ার নিচু স্থানে যেখানে পানি উঠে সেখানে গার্ড ওয়াল দিয়ে মাটি ভরাট করার জন্য সিদ্ধান্ত হয়েছে। কিন্তু ঠিকাদার না থাকায় তা বাস্তবায়ন হয়নি। পৌর প্রকৌশলীর মনে আসে। আশা করছি এ বছরে মধ্যে এর কাজ সম্পন্ন হবে।

 

রাঙামাটি পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী বলেন,এলাকায় সরেজমিনে গিয়ে তদন্ত করে দেখবেন। জনগনের দুর্ভোগ লাগবের জন্য তার  অবস্থান থেকে যতটুকু সম্ভব চেষ্টা করবেন। দুর্গম এলাকায়  কোন কোন স্থানে সেতু দরকার  তা খতিয়ে দেখে মন্ত্রনালয় গিয়ে  প্রকল্প অনুমোদনের জন্য চেষ্টা চালাবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ