• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

ছেলে ধরা গুজব বিরোধী সভা ও লিফলেট বিতরণ করছে রাঙামাটি জেলা পুলিশ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Jul 2019   Sunday

ছেলে ধরা গুজব বিরোধী সভা ও লিফলেট বিতরণ করছে রাঙামাটি জেলা পুলিশ। রোববার সকালে জেলা পুলিশের উদ্যোগে শহরের ভেদভেদী চেকপোষ্ট ও মানিকছড়ি মাদ্রাসায় ছেলে ধরা গুজব বিরোধী সভা ও লিফলেট বিতরণ করা হয়। পুলিশ সুপারের পক্ষে লিফলেট বিতরণ করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর) মাঈন উদ্দিন।

 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মাঈন উদ্দিন ছাত্র-ছাত্রী,শিক্ষকও অভিভাবকদেরউদ্দেশ্যে বলেন, পদ্মা সেতুর জন্য মানুষের মাথা ও রক্ত লাগবে এটা সম্পূর্ণ গুজব। একটি কুচক্রী মহল দেশের শান্তি ও অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য নানা ধরনের গুজব ছড়াচ্ছে। তাই কেউ বিভ্রান্ত হবেন না। তিনি বলেন,কেউ যদি ছেলে ধরা সন্দেহ হয় তাহলে পুলিশ কন্ট্রোল রুম রাঙামাটি ০৩৫১৬২০৪৪ অথবা বাংলাদেশ পুলিশের জাতীয় জরুরী সেবা-৯৯৯ তথ্য দিয়ে সহযোগিতা করুন।মনে রাখবেন পুলিশের জাতীয় জরুরী সেবা-৯৯৯ নাম্বারে কল দিলে কোন টাকা খরচ হবে না।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ ওসি মীর জাহেদুল হক রনি,জেলা পুলিশের উধ্বর্তন অফিসারবৃন্দসহ ভেদভেদী ও মানিকছড়ির স্থানীয় লোকজন।উল্লেখ থাকে যে, ছেলে ধরা গুজব নিয়ে জেলা পুলিশ ১০ উপজেলায় জনগণকে সচেতন করতে এবং গুজবে কান না দিতে সভা-সমাবেশ ও লিফলেট বিতরণ করছেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ