• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

কাউখালীতে কৃষক মাঠ স্কুল কার্যক্রম পরিদর্শন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2019   Thursday

বৃহস্পতিবার কাউখালী উপজেলার বেতবুনিয়া পূর্ব লুংগি পাড়া কৃষক মাঠ স্কুল কার্যক্রম পরিদর্শন করেছেন জেলা পরিষদ ও ইউএনডিপি কর্মকর্তারা। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও এসআইডি-সিএইচটি, ইউএনডিপি-এর যৌথ কার্যক্রমে পরিচালিত কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

পরিদর্শন দলের নেতৃত্ব দেন জেলা কৃষি বিভাগের আহ্বায়ক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা। এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সাধন মনি চাকমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বরুন কুমার দত্ত, রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত উপ-পরিচালক (উদ্দ্যান) কাজী শফিকুল ইসলাম, কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা দীপন চাকমা, ইউএনডিপি-এসআইডি-সিএইচটি এর এফএফএস এক্সপাট এ কে এম আজাদ রহমান, কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্পের জেলা কর্মকর্তা ডাঃ সুকিরন চাকমা উপস্থিত ছিলেন।

 

প্রকল্প পরিদর্শন ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তরা বলেন, দেশের অন্যান্য জেলার তুলনায় পার্বত্য এলাকায় কৃষি উৎপাদন অনেকাংশে কম। কারণ ফসল উৎপাদনের অনেক আধুনিক পদ্ধতি এখানকার কৃষকদের জানা নেই। বক্তরা বলেন, প্রকল্প হতে কৃষকরা প্রশিক্ষনের মাধ্যমে যেসকল জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করেছে তা নিজ নিজ গ্রামের কৃষক পর্যায়ে ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি করতে হবে। আপনাদের সাফল্য দেখে অন্য কৃষরাও  আধুনিক পদ্ধতি গ্রহনে আগ্রহী হবে।

 

বক্তরা আরো বলেন, এখনো অনেক কৃষক-খামারীরা ফসল, মৎস্য ও  গবাদি পশুর নানারকম সমস্য দেখা দিলে প্রাণী-মৎস্য ও কৃষিবিদদের পরামর্শ গ্রহন করেনা। ফলে ক্ষতির পরিমানটা বেশী হয় এবং পরবর্তীতে উৎপাদনে অনাগ্রহী হয়ে যায়। বক্তরা বলেন, খামারী ও কৃষকদের অফিস মুখী হতে হবে এবং নিজ নিজ ফসল ও গবাদি পশুর ক্ষতির কারণ নিরসন ও স্বল্প সময়ে বেশী বেশী ফল-ফসল উৎপাদনের সঠিক নিয়মগুলো কর্মকর্তাদের কাছ থেকে গ্রহন করতে হবে। সরকারি দপ্তর হতে যে সকল সেবা পাওয়া যায় তা  কৃষকদের গ্রহন করারও পরামর্শ দেন বক্তরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ