• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বরকলে বন্যায় ক্ষতিগ্রস্থদের খাদ্যশষ্য ও দুঃস্থদের গবাদিপশু বিতরণ

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Aug 2019   Thursday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে দূর্গম বরকল উপজেলার বিভিন্ন এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে খাদ্য শষ্য ও আর্থ-সামাজিক উন্নয়নে দুঃস্থ ও বিধবা মহিলাদের মাঝে বিনামূল্যে গাভী ও ছাগল বিতরণ করা হয়েছে।

 

বৃহস্পতিবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে খাদ্যশষ্য ও দুঃস্থ ও বিধবা মহিলাদের মাঝে বিনামূল্যে গাভী ও ছাগল বিতরণ করেন।

 

অন্যদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি হতে বরকলে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে নিত্য প্রয়োজনীয় ব্যাবহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

 

এ সময় বরকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভাঃ) ডাঃ নজরুল ইসলাম, সহ-সভাপতি প্রভাত কুমার চাকমা, জেলা পরিষদের প্রাক্তন সদস্য সবির কুমার চাকমা’সহ স্থানীয় জনপ্রতিনিধি ও রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বন্যার্তদের সার্বিক সহযোগিতায় সমাজের সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান বক্তরা। বক্তরা বলেন, বন্যায় বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল’সহ বেশকিছু উপজেলার মানুষ চরম কষ্টে দিন পার করছে। সরকার তাদের যথেষ্ট ত্রাণ সামগ্রী বিতরণ করছে। কিন্তু এর পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত। বক্তরা আরো বলেন, যারা আজকে পানিতে ভাসছেন, পানিতে ডুবছেন তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আসুন মানবিক দিক বিবেচনা করে যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়াই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ