• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    ফারুয়া থানা পরিদর্শন করলেন পুলিশ সুপার                    Vendor Enlistment Notice                    জেলা পর্যায়ে আঞ্চলিক পরিষদ ও সরকারি কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা                    
 
ads

কাপ্তাইয়ে ‘এডিস মশা ও ডেঙ্গু জ্বর’ নিয়ন্ত্রণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নৌবাহিনী

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2019   Thursday

‘এডিস মশা ও ডেঙ্গু জ্বর’ নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উৎসাহ উদ্দীপনায় কাপ্তাই এলাকায় প্রচার ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

 

বৃহস্পতিবার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল এম জাহাঙ্গীর ও কাপ্তাই জেলা নৌ স্কাউট এর সম্পাদক মাহাবুব হাসান বাবুসহ কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও নৌ সদস্যগন অংশগ্রহণ করে।

 

কর্মসূচীর শুরুতেই তাঁরা জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের সম্মুখে সমাবেশের আয়োজন করে। সমাবেশে সচেতনতামূলক কিছু ব্যানার ফেস্টুন টানানো হয় এবং ডেঙ্গু জ্বর হলে করনীয় বিষয়ে বিস্তারিত পরামর্শ প্রদান করেন নৌবাহিনী ঘাঁটি বানৌজা শহীদ মোয়াজ্জমের সিনিয়র মেডিক্যাল অফিসার সার্জন লেফটেন্যান্ট এম রাফি-উল-হাসান।

 

শেষে নৌবাহিনীর সদস্যগণ ও নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ছাত্র-ছাত্রীগন কাপ্তাই এলাকায় পরিস্কার পরিচ্ছন্নতার ও এডিস মশা ধ্বংসের জন্য নৌবাহিনীর সদস্যগণ বিভিন্ন এলাকায় ফগার মেশিন ও স্প্রে মেশিনের মাধ্যমে কীটনাশক ছিটানো হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ