• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাই উপজেলা প্রশাসনের ডেঙ্গুজ্বর প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 08 Aug 2019   Thursday

ডেঙ্গুজ্বর প্রতিরোধে সারাদেশের ন্যায় বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সমগ্র উপজেলা জুড়ে একযোগে বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচী পালিত হয়েছে।

 

 অভিযানের অংশ হিসাবে  উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিয়ন পরিষদ, কেপিএম, হাটবাজার, হাসপাতাল এবং বাড়ীর আশপাশ পরিস্কার-পরিচ্ছন্নতা করাসহ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

 

উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের  কর্মকর্তা- কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বাংলাদেশ স্কাউটস, নৌ-স্কাউটস, রেডক্রিসেন্টের সদস্য, জনপ্রতিনিধি, আইন-শৃংখলা বাহিনীর  সদস্য, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী, ক্রীড়া সংস্থা, শিল্পকলা একাডেমি এবং সর্বস্তরের জনগণ উপজেলা জুড়ে এই অভিযানে অংশ নেয়।

 

এদিকে অভিযানের অংশ হিসাবে বৃহস্পতিবার সকালে উপজেলা সদর হতে বিশেষ পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়।এতে উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, কাপ্তাই থানার ওসি নাছির উদ্দিন,  নৌ- বাহিনী স্কুল এন্ড কলেজের উপাধক্ষ্য এম জাহাঙ্গীর আলম, কাপ্তাই তথ্য কর্মকর্তা মোঃ হারুন,কাপ্তাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বিদর্শন বড়ুয়া, স্কাউটসের সাধারণ সম্পাদক মাহাবুব হাসান বাবু, বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুুয়া, কাপ্তাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তসহ অভিযানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্কাউটসের সদস্য, রেডক্রিসেন্ট,  শিক্ষাপ্রতিষ্ঠান সমুহের শিক্ষক শিক্ষার্থী সহ সর্বস্বরের জনগন অংশ নেয়।

 

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, ডেঙ্গুজ্বর প্রতিরোধে কাপ্তাইের উপজেলা জুড়ে পরিস্কার-পরিচ্ছন্না অভিযান, সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হচ্ছে। তারই অংশ হিসাবে সমগ্র উপজেলা জুড়ে একযোগে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ