• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে জেলা কৃষকলীগের জাতীয় শোক দিবস পালন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Aug 2019   Tuesday

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার বাংলাদেশ কৃষকলীগ, রাঙামাটি জেলা শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 

জেলা দলীয় কার্যালয়ে রাঙামাটি জেলা কৃষকলীগের উদ্যোগে আলোচনা সভায় সভাপতিত্ব বাংলাদেশ কৃষকলীগ, রাঙামাটি জেলা শাখার সভাপতি মোঃ জাহিদ আক্তার। জেলা শাখার সাধারণ সম্পাদক উদয় শংকর চাকমার সঞ্চালনায় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা।


বিশেষ অথিতি হিসেবে ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক জমির উদ্দিন, কৃষি সম্পাদক মোঃ ইউনুছ, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, কৃষকলীগের সহসভাপতি শান্তনা চাকমা, রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভ্যাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, রাঙামাটি জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালাহউদ্দিন সুমন।


অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে সকল সদস্যের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।


সভায় বক্তারা বলেন, আগস্ট মাস বাঙালি জাতির জীবনে এক কালো অধ্যায়, খুনিরা ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে, আবার সেই আগস্টেই গ্রেনেড হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে শেখ হাসিনাকে। কিন্তু মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তিনি বেঁচে যান। ওই নৃশংস হামলায় শতশত নেতাকর্মী হতাহত হন। সকল শহীদদের আত্মার শান্তি কামনা দোয়া কামনা করেন বক্তরা।


সভায় বক্তরা আরো বলেন, ১৫ আগস্ট জাতির জন্য একটি শোকাবহ দিন। এই শোককে শক্তিতে পরিণত করে সকলকে দেশের উন্নয়নে কাজ করতে হবে৷ বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে কাজ করলে এ দেশকে ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করা সম্ভব। আলোচকরা সকলকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে আন্তরিকার সাথে কাজ করার আহ্বান জানান৷
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ