• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটিতে মংসি মারমার অভাবনীয় উদ্ভাবন
সৌর বিদ্যুতের মাধ্যেমে পতাকা উঠানামা করবে নিজেই

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2019   Wednesday

পতাকা আর কারও হাত দিয়ে উঠাতে নামাতে হবে না। পতাকা উঠানামা করবে নিজেই। সূর্য্য উঠলেই উঠবে আর ডুবলেই নামবে নিজে। সম্পূর্ণ বৈজ্ঞানিক উপায়ে সৌরশক্তির সহায়তায় বৈদ্যুতিক পদ্ধতির মাধ্যমে এমন অভাবণীয় উদ্ভাবনটির আবিস্কার করেছেন, রাঙামাটির মংসি মারমা (৪০)। চিংসৈমং মারমার ছেলে মংসি মারমার বাড়ি রাঙ্গামাটি সদরের বনরুপা শহরে।

 

তিনি বলেন, তার মূল পেশা চিত্র শিল্পকর্ম। নিজেও ছবি আঁকেন আর শিক্ষার্থীদেরও শেখান। এর আগে অন্যতম চিত্রাঙ্কন শিক্ষাপ্রতিষ্ঠান রাঙামাটি চারুকলা একাডেমিতে চাকরি করতেন। বর্তমানে নিজস্ব একাডেমিতে ছবি আঁকা শেখান তিনি। এর পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণায় মনোনিবেশ করেন। এর আগের গবেষণায় বৈজ্ঞানিক উপায়ে সৌরশক্তির সহায়তায় একসঙ্গে সংযুক্ত যতগুলো বৈদ্যুতিক ভাল্ব নিজে নিজে নেভা-জ্বলার পদ্ধতি আবিস্কার করেছেন। যা স্থাপন করা হয়েছে, বাংলাদেশের প্রধান বৌদ্ধধর্মীয় প্রতিষ্ঠান রাঙ্গামাটির রাজবন বিহারে। মূলত তার ওই উদ্ভাবন থেকেই এবার পতাকা নিজে নিজে উঠানামার উদ্ভাবনটি আবিস্কার করলেন মংসি মারমা। কিন্তু প্রচার ও পৃষ্ঠপোষকতার অভাবে তার আবিস্কার এসব উদ্ভাবন কাজে লাগানো যাচ্ছে না।

 

তিনি জানান, বৈদ্যুতিক পদ্ধতির মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে পতাকা নিজে উঠানামার উদ্ভাবনটি আবিস্কার করেছেন। এতে প্রয়োগ করেছেন, সোলার প্যানেল বা সৌরশক্তির যন্ত্র। সোলার প্যানেলটির নিয়ন্ত্রণেই সূর্য্য উঠলে পতাকাটি নিজেই উঠবে, ডুবলে সঙ্গে সঙ্গে নামবে। তার মতে, নিজের উদ্ভাবিত আবিস্কারটি কাজে লাগালে দেশের জন্য অসামান্য অবদান রাখা সম্ভব। এতে যেমন অর্থনৈতিকসহ বিপুল সুবিধার সম্ভাবনা রয়েছে, তেমনি ভাবমূর্তি ও সুনাম অর্জিত হবে বাংলাদেশের। তাই তার উদ্ভাবনটি কাজে লাগাতে প্রধানমন্ত্রীসহ সরকারি বেসরকারি বিভিন্ন কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করেছেন, সুপ্ত বিজ্ঞানি মংসি মারমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ