• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কবি প্রগতি খীসার চিকিৎসা সহায়তায় মানবকি সাহায্যের আবেদন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 Aug 2019   Wednesday

থায়রয়েড ক্যান্সারে আক্রান্ত রাঙামাটির গুনীজন প্রগতি খীসা (৪৪)। তিনি একজন প্রখ্যাত কবি ও সাহিত্যিক। প্রকাশিত হয়েছে তার দুটি কাব্যগ্রন্থসহ কয়েকটি প্রকাশনা। তিনি জড়িত সাংস্কৃতিক অঙ্গনে। বাংলাদেশ বেতার স্বীকৃত গীতিকার তিনি। পেশায় সরকারি কর্মজীবী। বর্তমানে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত।

 

সম্প্রতি গলায় টিউমারের মতো হঠাৎ অস্বাভাবিক উপসর্গের উৎপত্তি হয় প্রগতি খীসার। এতে অনুভব করেন ব্যথা-যন্ত্রণার। পরে যান চিকিৎসকদের কাছে। চিকিৎসকদের পরামর্শে রাঙামাটি, চট্টগ্রাম ও ঢাকায় পরীক্ষায়-নিরীক্ষায় ধরা পড়ে থায়রয়েড ক্যান্সার। বিশেযজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, দ্রুত অপারেশন করাতে হবে। তবে তা বাংলাদেশে ঝুঁকিপূর্ণ। এ জন্য ভারতের চেন্নাই যাওয়ার সিদ্ধান্ত তার নিজের, পরিবার ও স্বজনদের। অপারেশনসহ চিকিৎসার জন্য দরকার কম্পক্ষে ৭-৮ লাখ টাকা। কিন্তু পরিবারের একমাত্র উপার্জনকারী ও স্বল্প বেতনধারী সরকারি কর্মজীবীর পক্ষে এত টাকা যোগাড় করে চিকিৎসা চালানো দুরুহ। তাই এ গুনীজনের জীবন বাঁচাতে এগিয়ে এসেছেন, রাঙামাটিসহ অপরাপর পার্বত্য জেলার বিশিষ্টজন ও তরুণদের অনেকে। তারা গঠন করেছেন ‘প্রগতি খীসার চিকিৎসা সহায়ক কমিটি’।

 

বিশিষ্ট কবি, সাহিত্যিক ও শিক্ষাবিদ মৃত্তিকা চাকমার নেতৃত্বে ১৫ সদস্যের কমিটি গঠিত হয়েছে চিকিৎসা সহায়ক। পাশাপাশি সহায়তা করছে রাঙামাটি জেলা প্রশাসন। প্রগতি খীসার চিকিৎসা সহায়তার তহবিল সংগ্রহে মানবিক আবেদন নিয়ে মাঠে কাজ করছে, তার চিকিৎসা সহায়ক কমিটি এবং প্রগতি খীসার হাতে গড়া দুটি সংগঠন পার্বত্য শিক্ষা সহায়ক ফাউন্ডেশন ট্রাস্ট ও তানঝাঙ্ শিল্পী গোষ্ঠী। এ ছাড়া তার চিকিৎসা সহায়তায় রাঙামাটি জেলা শাসনের সার্বিক সহযোগিতায় মৃত্তিকা চাকমার লেখা ‘কর্মফল’ নামে একটি চাকমা ভাষার নাটক মঞ্চায়নের উদ্যোগ নিয়েছে এসব সংগঠন। আগামী ২৭ সেপ্টেম্বর রাঙামটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ইন্সটিটিউট হলে মঞ্চস্থ হবে নাটকটি।

 

এ অবস্থায় গীতিকার, কবি, সাহিত্যিক ও সংস্কৃতি ব্যক্তিত্ব প্রগতি খীসার জীবন বাঁচাতে তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ বিভিন্ন স্তর ও মানবতাবাদী মানুষের প্রতি মানবিক আবেদন জানানো হচ্ছে। চিকিৎসার জন্য পাসপোর্ট, ভিসা সম্পন্ন করে ভারতের চেন্নাই পাঠানো হচ্ছে গুনীজন প্রগতি খীসাকে। তার চিকিৎসা সহায়তার জন্য বিকাশ নম্বর দেয়া হয়েছে- ০১৯৭৭৩৫২৪১১/ ০১৮৭৭৯৮০০৭৫

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ