• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটি জেলা মৎস্যজীবি লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 30 Aug 2019   Friday

শুক্রবার রাঙামাটিতে মৎস্যজীবিলীগের আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি বিএফডিসি’র মৎস্য সমিতির কার্যালয়ে রাঙামাটি মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়–য়ার সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এ কে এম জসিম উদ্দীন (বাবুল)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক মোঃ জমির উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মমতাজ উদ্দিন, যুবলীগের সহ সভাপতি শহিদুল ইসলাম স্বপন, মহিলা আওয়ামীগের নেত্রী রোকেয়া আক্তার ও লেখিকা চাকমা প্রমুখ।

 

আলোচনা সভায় বক্তারা বলেন,আগস্ট মাস বাঙালি জাতির জীবনে এক কালো অধ্যায়, খুনিরা ১৫ আগস্ট নির্মমভাবে হত্যা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে। আর যারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করেছিল তাদের দোসরা এখনো ষড়যন্ত্রে লিপ্ত। একারণে আবারো সেই ২১ আগস্টেই গ্রেনেড হামলা চালিয়ে হত্যার চেষ্টা করে জননেত্রী শেখ হাসিনাকে। কিন্তু মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় তিনি বেঁচে যান। তাই এইসব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করতে আওয়ামীলীগের পতাকা তলে এসে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।


বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্র রুখতে হবে। পার্বত্য অঞ্চলের শান্তি শৃঙ্খলার দায়িত্ব নিয়োজিত সেনাবাহিনীর উপর সন্ত্রাসীরা গুলি বর্ষণ করছে এটি কিসের ইঙ্গিত। বক্তারা সন্তু লারমাকে উদ্দেশ্যে করেন বলেন, সরকারের সকল সুযোগ সুবিধা নিয়ে সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এটা ভালো হবে না। এর হিসাব দিতে হবে। পাহাড়ের মানুষের উপর জুলুম নির্যাতন বন্ধ করে সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করতে সন্তু লারমার প্রতি আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
কাউ

ads
ads
আর্কাইভ