• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটিতে মরহুম এরশাদের চেহলাম উপলক্ষে মাহফিল ও আলোচনা সভা

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 31 Aug 2019   Saturday

সাবেক প্রেসিডেন্ট পল্লী বন্ধু মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে শনিবার রাঙামাটিতে দোয়া ও মাহফিলকে ঘিরে পাল্টা পাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়।

 

সকালে পৌরসভা সংলগ্ন জাপা পৌর কমিটির আহবায়ক  ও জেলা জাপার সহ-সভাপতি রেহান উদ্দিনের বাসায় জেলা জাপার সাবেক জেলা সভাপতি হারুন মাতব্বরের নেতৃত্বে দোয়া ও মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই দিন বিকালে শহরের কাঁঠালতলীস্থ শফি কলোনী সংলগ্ন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনষ্টিটিউটে বর্তমান জেলা জাপার আহবায়ক এ্যাডভোকেট পারভেজ তালুকদারের নেতৃত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

 

চেহলাম উপলক্ষে শনিবার সকালে মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ স্মরণে সাবেক সাধারণ সম্পাদক প্রজেশ চাকমার পরিচালনায় এবং হারুনমাহব্বরের সভাপতিত্বে  বক্তব্য রাখেন,জেলা জাপার নেতা এ্যাভোকেট নুরুল হক,জেলা জাপার সহ সভাপতি উত্তম বড়–য়া,মিলন চাকমা,জাপা বাঘাইছড়ি উপজেলার সভাপতি মো.নাছির উদ্দিন,জেলা কৃষক পার্টির আহবায়ক মো.ইসমাইল,জেলা জাপার যুগ্ন সম্পাদক শাহজাহান কামরুলসহ জেলা উপজেলার অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।

 

অপরদিকে বিকালে মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদ স্মরণে দোয়া মাহফিলও আলোচনা সভায় জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক ফিরোজ তালুকদারের পরিচালনায় এবং এ্যাডভোকেট পারভেজ তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন,বর্তমান জেলা জাপার আহবায়ক কমিটির সদস্য সচিব জ্যোতি বিকাশ চাকমা,জাপাতে সদ্য যোগদানকারি এ্যাভোকেট গফুর বাদশা,জেলা জাপার যুগ্ন সম্পাদক রেজাউল করিম মিন্টু, জেলা জাপার যুগ্ন সম্পাদক মো. সাইফুল ইসলাম,জেলা শ্রমিক পার্টির আহবায়ক মো.রাসেলসহ জেলা উপজেলার নেতৃবৃন্দ।

 

বক্তারা মরহুম হুসেইন মুহাম্মদ এরশাদের বিগত ৯বছর শাসনামলের কথা ও পার্বত্য চট্টগ্রামে পল্লী বন্ধু এরশাদের অবদানের কথা তুলে ধরে নেতাকর্মীরা বলেন, আজ যারা জেলা পরিষদের চেয়ারে বসে রঙিণ স্বপ্ন দেখছেন এবং কোটি কোটি টাকা অনিয়ম দূর্নীত করছেন এই জেলা পরিষদ গঠনে এরশাদের বিশাল অবদান রয়েছে। সারা দেশে যে সব উপজেলা পরিষদ ও ভবন রয়েছে সেগুলো সাবেক প্রেসিডেন্ট এরশাদ সাহেবের অবদান। পল্লী বন্ধু এরশাদ কোটি কোটি বাঙালির হৃদয়ে বহে আছে।এরশাদ মরে গেছে রয়ে গেছে তার বিশাল অবদান।তার প্রদর্শিত উন্নয়নের মডেলে বাংলাদেশ পৌছে যাক উন্নত বাংলাদেশের দ্ধার প্রান্তে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ