• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে শুরু হলো জাতির জনক বঙ্গবন্ধু গোল্ডকাপ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Sep 2019   Sunday

খাগড়াছড়ি জেলার মহালছড়িতে রোববার থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব ১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।

 

উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে মহালছড়ি সদর ইউনিয়ন বনাম মুবাছড়ি ইউনিয়ন। উক্ত মধ্যকার খেলায় মহালছড়ি সদর ইউনিয়ন মুবাছড়ি ইউনিয়নকে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 

এর আগে বঙ্গবন্ধু গোল্ডকাপ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের খেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দত্ত। খেলা শুরু করার আগে মহালছড়ির প্রয়াত কৃতি ফুটবলার আব্দুর রহমান এর স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

 

খেলায় আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান রতন কুমার শীল,মহালছড়ি সমবায় অফিসার সালাউদ্দিন,উপজেলা রিসোর্স সেন্টার এর কর্মকর্তা জসীম উদ্দীন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রোকন মিয়া সহ অন্যান্য অতিথিরা।

 

প্রধান অতিথি প্রিয়াংকা দত্ত তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন খেলা ধুলার মাধ্যমে ছেলেমেয়েদের দৈহিক,মানসিক ও সামাজিক দক্ষতার বিকাশ ঘটে।খেলাধুলায় ব্যস্ত থাকলে ছেলেমেয়েরা বিপদগামী হয় না। তিনি আরো বলেন এই খেলার মাধ্যমে সেরা খেলোয়ারদের নিয়ে উপজেলা টিম গঠন করা হবে।

 

উল্লেখ্য এ ফুটবল টুর্ণামেন্টে উপজেলার  চারটি ইউনিয়ন মহালছড়ি সদর, মুবাছড়ি, মাইসছড়ি ও ক্যায়াংঘাট ইউনিয়ন অংশগ্রহন করেছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ