• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বিলাইছড়িতে নানা কর্মসূচি                    পার্বত্য চুক্তি পূর্নাঙ্গ বাস্তবায়িত না হওয়ায় বিগত সরকারই দায়ি-পার্বত্যমন্ত্রী                    দক্ষ শিক্ষক সংকটে মুখ থুবড়ে পড়েছে পাহাড়ে মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম                    রাঙামাটিতে অশিকার শিশু পুষ্টি ও জীবিকায়ন উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা                    বিলাইছড়িতে আশিকা প্রকল্পের সমাপনী অনুষ্ঠান                    Express of Interest (EoI) for Hiring of External Audit Firm                    বিলাইছড়িতে শিশুর অন্ধত্ব প্রতিরোধে টিকাদান কর্মীদের প্রশিক্ষণ                    Request for Quotation(RFO)-Hill Flower.                    পাহাড়ে আজীবন সংগ্রামী নারী জ্যোতি প্রভা লারমা আর নেই                    কাপ্তাই হ্রদে ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতারে সেনাবাহিনীর ফয়সাল ও মুক্তি                    রাঙামাটিতে এমএন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত                    বনভান্তে ও এমএন লারমা জুম্মজাতির মুক্তির পথ দেখিয়েছিলেন- নন্দপাল মহাস্থবির                    মানবেন্দ্র নারায়ন লারমা ছিলেন পাহাড়ে জুম্মজাতির অগ্রদূত                    সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    
 
ads

রাঙামাটিতে এনজিও কার্যক্রম তত্বাবধান ও মূল্যায়ন সংক্রান্ত জেলা কমিটির সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Mar 2015   Monday

 সোমবার রাঙামাটিতে এনজিও কার্যক্রম তত্বাবধান ও মূল্যায়ন সংক্রান্ত জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন  রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ-ইউএনডিপি-সিএইচটিডিএফ প্রকল্পের কর্মকর্তা অর্নব চাকমার পরিচালনায় সভায় ¯েœহ কুমার চাকমা, পরিষদের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমেদ,জেলা প্রশাসনের ম্যজিস্ট্রেট বৈশাখী বড়–য়া’সহ জেলার স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

সভায় স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস, সিআইপিডি,ঢাকা আহছানিয়া মিশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) প্রজেক্টরের মাধ্যমে তাদের প্রকল্পের কার্যক্রমগুলোর  উপস্থাপন করেন। এছাড়া উপস্থিত এনজিও কর্মকর্তারা তাদের স্ব-স্ব প্রকল্পের কার্যক্রমগুলো তুলে ধরেন।

 

সভাপতির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন, সরকারী- বেসরকারী উন্নয়ন সংস্থা সকলেই সমন্বিতভাবে মিলেমিশে পার্বত্য অঞ্চলে বসবাসরত হতদরিদ্র মানুষের ভাগ্যউন্নয়নে কাজ করলে এ অঞ্চলের মানুষ অনেক এগিয়ে যাবে। সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য এক ও অভিন্ন পার্বত্য এলাকার মানুষের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, কর্মসংস্থান, স্যানিটেশন, পয়ঃনিষ্কাশনসহ বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও উন্নয়ন ঘটানো।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ