• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    
 
ads

বিলাইছড়িতে স্থানীয় পর্যায় আইনগত সহায়তা প্রাপ্তি :বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক এডভোকেসি সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Mar 2015   Sunday

স্থানীয় পর্যায়ে আইনগত সহায়তা আরও বিস্তৃতি করার লক্ষ্যে শনিবার রাঙামাটির বিলাইছড়িতে স্থানীয় পর্যায় আইনগত সহায়তা প্রাপ্তি :বর্তমান অবস্থা ও করণীয় শীর্ষক একটি এডভোকেসি সভার আয়োজন করা হয়েছে।


বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট(ব্লাস্ট) রাঙামাটি ইউনিটের উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা আদালতের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সামস্উদ্দিন খালেদ। বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মো: মোহাছেন। রাঙামাটির ব্লাস্ট ইউনিটের সমন্বয়কারী এডভোকেট জুয়েল দেওয়ানের সঞ্চালনায় মূল ধারণাপত্রটি উপস্থাপন করেন ব্লাস্ট প্রধান কার্যালয়ের এডভোকেসি এন্ড কমিউনিকেশনস-এর সহকারী পরিচালক এডভোকেট মাহবুবা আক্তার। এ সভায় অন্যান্যও মধ্যে বক্তব্যে দেন বিলাইছড়ি উপজেলার অফিসার ইন চার্জ মো: মনজুরুল আলম মোল্লা, বিলাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমা এবং অমৃত সেন তঞ্চঙ্গ্যা। এসময় ব্লাস্ট ঢাকা প্রধান কার্যালয়ের লিটিগেশন সমন্বয়কারী তাপসী রাবেয়া এবং এডভোকেসি অফিসার ফারজানা ফাতেমা উপস্থিত ছিলেন। অর্ধদিন ব্যাপী এ এডভোকেসি সভায় সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বে ছিলেন ব্লাস্ট রাঙামাটি ইউনিটের এডভোকেসি অফিসার কনিম চাকমা ও এ্যাডমিন অফিসার নান্টু মার্মা।


সভায় স্থানীয় জনপ্রতিনিধি,সরকারী কর্মকর্তা, হেডম্যান, কার্বারী, সাংবাদিক, শিক্ষক এবং সচেতন গণ্যমান্য ব্যক্তিগণ উন্মুক্ত প্রশ্নের মাধ্যমে বিভিন্ন আইনী বিষয়ে সুবিধাপ্রাপ্তি,প্রথাগত বিচারিক প্রক্রিয়া এবং হয়রানিমূলক বিভিন্ন মামলার বিষয়ে পরামর্শ চান প্রধান অতিথিদের কাছে।



প্রধান অতিথি বক্তব্যে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সামস্উদ্দিন খালেদ বলেন, আইনগত সহায়তা হল বিচারিক প্রক্রিয়ার একটি অংশ, সরকার আইনের মাধ্যমে যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানটি চালু করেছে তা হল জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা যারা আর্থিকভাবে অস্বচ্ছল সহায় সম্বলহীন নানাবিধ আর্থসামাজিক কারণে বিচার পেতে অসমর্থ তাদেরকে এ সুবিধাপ্রপ্তিতার কথা জানাতে হবে এবং উপজেলা লিগ্যাল এইড কমিটি গঠন জরুরী বলে মত দেন ।


তিনি আরও বলেন, প্রথাগত আইনের মাধ্যমে স্থানীয়রা অনেক বিরোধ সামাজিক ভাবেই নিস্পত্তি করতে পারছে বলে প্রচলিত আইনী আদালতে তাদের উপস্থিতিও তুলনামূলক অনেক কম এটা অবশ্যই ইতিবাচকতাই নির্দেশ করে।


বিশেষ অতিথির বক্তব্যে জুডিসিয়াাল ম্যাজিস্ট্রেট কাজী মো: মোহাছেন বলেন, আইনকে ভাল করে বুঝতে হবে বর্তমান সমাজে আইন না জেনে চলাটা অনেক কঠিন বিশেষ করে যারা ন্যায় বিচার করতে চান সেটা প্রথাগত বিচারব্যবস্থায় বা গ্রাম আদালত হোক সঠিক বিচার প্রক্রিয়া জানতে হবে না হলে ন্যায় বিচার উপেক্ষিত থেকে যাবে। তিনি সভায় উপস্থিত জনগণের বিভিন্ন প্রশ্নের উত্তর তার বক্তব্য তুলে ধরেন বিশেষ করে স্থানীয় ভিত্তিক হয়রানিমূলক বন মামলার ব্যাপারে ইতিবাচক পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।

 

উপজেলা চেয়ারম্যান শুভ মঙ্গল চাকমা বলেন, প্রথাগত বিচার ব্যবস্থায় সামাজিকভাবে বিধিবদ্ধ হওয়ায় তাদের প্রচলিত বিচার ব্যবস্থায় দ্বারস্থ হতে হয় না। ফলে আর্থিক মানসিক এবং শারীরিক কষ্ট এবং বিভিন্ন হয়রানি থেকে তারা বেঁচে যায়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ