• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বিলাইছড়িতে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ কর্মশালা

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Sep 2019   Sunday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলায়  রোববার থেকে  তিন দিন ব্যাপি মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিষয়ক প্রতিরোধ কর্মশালা শুরু  হয়েছে।

 

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)-র সহায়তায় এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এর আওতায় তিন দিনের এই প্রশিক্ষণ আয়োজন করেছে বিলাইছড়ি উপজেলা পরিষদ। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে রয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।

 

উপজেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী। উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা কমিটির সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা  চাকমার সভাপতিত্বে রিসোর্স পারসন হিসেবে আরও উপস্থিত ছিলেন বিলাইছড়ি থানার অফিসার ইনচার্জ পারভেজ আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম ও বিলাইছড়ি বাজার মসজিদের ইমাম মাওলানা সিব্বির আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন আমার বাড়ি আমার খামার এর উপজেলা সমন্বয়কারী নিত্যলাল তঞ্চঙ্গ্যা  এবং জাইকার উপজেলা ডেভেল্বমেন্ট ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরা। এসময় উপজেলার মাধ্যমিক স্থরের ছাত্র-ছাত্রীরা কর্মশালায় অংশগ্রহণ করে।

 

বক্তারা কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মাদক নিজেরাও গ্রহণ করবেনা এবং অন্যকেও গ্রহণ করা থেকে বিরত থাকার জন্য বলতে হবে। তাহলে তোমাদের ভবিষ্যৎ যেমন উজ্জ্বল হবে পাশাপাশি সমাজের তথা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে। বক্তারা আরও বলেন, জঙ্গি বা সন্ত্রাস বাদীদের কোন ধর্ম নেই। যদিও তারা ধর্মের দোহাই দিয়ে বা ধর্মের বিভিন্ন রেফারেন্স ব্যবহার এবং আদর্শের কথা বলে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশে অস্থিতিকর পরিস্থিতি তৈরী করে। যা নিজ দেশের তথা বিশ্বের জন্য শুভকর নয়। সকল ধর্মই ধোর্জ্যশীল, সহিংসতা ও অন্যের ক্ষতি না করার শিক্ষা দেয়।

 

তারা আরও বলেন, সঠিক ধর্মীয় শিক্ষা এবং সামাজিক মূল্যবোধের শিক্ষার অভাবে তারা এই কর্মকান্ডগুলো করে।  তাই এই  শিক্ষাগুলো দেওয়ার দায়িত্ব পরিবার এবং বিদ্যালয়ের। একদিন তোমরাও বড় হয়ে এ বিষয়গুলোর সম্মুখীন হতে পার। তাই তোমাদেরকে এ বিষয়ে সচেতন থাকতে হবে।

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরীর নেতৃত্বে কর্মশালায় উপস্থিত সকলে দাঁড়িয়ে “আমরা মাদক গ্রহণ করব না, আমরা সন্ত্রাসবাদে যুক্ত হবোনা, আমরা জঙ্গিগোষ্ঠী এবং জঙ্গি তৎপরতার বিরুদ্বে রুখে দাঁড়াব” এই শপঠ বাক্য পাঠের মাধ্যমে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ