• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বিলাইছড়িতে বেতের ঝুড়ি ও পুঁতির শোপিস তৈরি প্রশিক্ষণ শুরু

বিলাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 Sep 2019   Sunday

স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সী (জাইকা)-র সহায়তায় রোববার থেকে ছয় দিনের বিলাইছড়িতে সমবায়ীদের বেতের ঝুড়ি পুঁতির শোপিস তৈরি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে।

 

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প এর আওতায়  ১ নং বিলাইছড়ি ইউপি ভবনে আয়োজিত ছয় দিনের এই প্রশিক্ষণ আয়োজন করেছে বিলাইছড়ি উপজেলা পরিষদ। বাস্তবায়নকারী সংস্থা হিসেবে রয়েছে উপজেলা আমার বাড়ি আমার খামার অফিস।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা । উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় কমিটির সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা  চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী, আমার বাড়ি আমার খামার এর উপজেলা সমন্বয়কারী নিত্যলাল তঞ্চঙ্গ্যা  এবং জাইকার উপজেলা ডেভেল্বমেন্ট ফ্যাসিলিটেটর খোকন বিকাশ ত্রিপুরা। প্রশিক্ষণে উপজেলার মোট আঠার জন নারী প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে। এবং প্রশিক্ষণটি পরিচালনা করবেন উপজেলা জাতীয় মহিলা সংস্থা অফিসের সেলাই প্রশিক্ষক শর্মিষ্টা চাকমা।

 

এ সময় বক্তারা বলেন, প্রশিক্ষণে প্রাপ্ত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাংসারিক কাজকর্মের পাশাপাশি যদি পরিবারের জন্য কিছুটা হলেও সহায়ক হিসেবে কিছু টাকা উপার্জন করা যায় তাহলে একদিকে যেমন আপনার পরিবারে একটা অবস্থান তৈরি হচ্ছে এবং অন্যদিকে আপনি আপনার উপার্জিত টাকা স্বাধীনভাবে খরচ করতে পারবেন। এবং এভাবে বিভিন্ন কর্মকান্ডের মাধ্যমে আত্বনির্ভরশীল হয়ে নারীদের ক্ষমতায়ন বৃদ্ধি করতে হবে। তাহলে দেশ একদিন উন্নত বাংলাদেশে পরিণত হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ