• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পেলেন জামাল উদ্দিন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Sep 2019   Wednesday
ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব বুঝে নিচ্ছেন জামাল উদ্দীন

ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব বুঝে নিচ্ছেন জামাল উদ্দীন

রাঙামাটি পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, প্যানেল মেয়র-১ জামাল উদ্দিন। বুধবার (১৯সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে পৌর মেয়রের অফিস কক্ষে লিখিতভাবে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব বুঝে নেন তিনি। 

 

বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী আগামীকাল ১৯ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রাষ্ট্রীয় কাজে থ্যাইল্যান্ড ও দক্ষিণ কুরিয়ায় সফর করবেন। রাষ্ট্রীয় কাজে যাওয়ায় আজ প্যানেল মেয়র-১ জামাল উদ্দিন কে এ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়। বর্তমান মেয়র আকবর হোসেন চৌধুরী দেশে ফিরে না আসা পর্যন্ত দায়িত্ব পালন করবেন জামাল উদ্দিন।


দাযিত্ব গ্রহনকালে এসময় পৌর পরিষদ তথা সকল কাউন্সিলর, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, সাংবাদিকসহ পৌর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।


ভারপ্রাপ্ত মেয়র জামাল উদ্দিন বলেন, রাঙামাটি পৌর মেয়র ও পৌর পরিষদ যে প্রত্যাশা নিয়ে আমাকে প্যানেল মেয়র পদে দায়িত্ব দিয়েছেন এবং আজকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দিয়েছেন, আমি সে প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।


তিনি আরো জানান, সবার সহযোগিতা নিয়ে রাঙামাটি পৌরসভার উন্নয়নে নিজেকে নিয়োজিত রাখবেন। পৌরসভাকে আদর্শ ও নান্দনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করে যাবেন।


উল্লেখ্য: পৌরসভা আইনে মেয়রের অনুপস্থিতিতে প্রথম প্যানেল মেয়র, প্রথম প্যানেল মেয়র না থাকলে দ্বিতীয়, দ্বিতীয় না থাকলে তৃতীয় প্যানেল মেয়র ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পালন করতে পারবেন।
হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ