• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটি প্রাণীসম্পদ দপ্তরে জেলা পরিষদের অর্থায়নে ভেটেরিনারি ঔষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2019   Thursday

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও প্রাণী সম্পদ বিভাগের দায়িত্ব প্রাপ্ত আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া বলেছেন, এ জেলার দেশীয় জাতের গরু-ছাগল-হাঁস-মুরগীর চাহিদা সারা দেশে রয়েছে ব্যাপক। যেটা কোরবানির ঈদে লক্ষ্য করলে দেখা যায় এখান থেকে গবাদী পশুগুলো খামারীদের কাছ থেকে ক্রয় করে অন্য জেলায় নিয়ে যাওয়া হয়। তিনি গবাদী পশুর চাহিদার কথা চিন্তা করে দুর্গম এলাকায় গবাদী পশু পালনের উদ্যোগকে আরো বেশী বেগবান করতে প্রানীসম্পদ বিভাগের সকল কর্মকর্তাদের প্রতি আহবান জানান ।


বৃহস্পতিবার জেলা প্রানীসম্পদ দপ্তরে রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে জেলা ও ১০উপজেলার প্রানীসম্পদ কর্মকর্তাদের হাতে গবাদি পশু ও হাঁস মুরগীর ভেটেরিনারি ঔষুধ বিতরণ কালে তিনি এ কথা বলেন।


জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া বলেন, প্রানীসম্পদ বিভাগের মাধ্যমে দেশের অর্থনীতিতে পার্বত্য অঞ্চলের ভ’মিকা রাখা সম্ভব। এই সম্ভাবনাময় খাতকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ কাজে লাগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। সেই চেষ্টা বাস্তবায়নে প্রাণীসম্পদ বিভাগের কর্মকর্তাদের ভ’মিকা গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, জেলার দূর্গম এলাকার খামার শিল্পের উন্নয়নে পরিষদের অর্থায়নে এ ঔষুধগুলো বিতরণ করা হচ্ছে। পরিষদ হতে যা আগে করা হয়েছিল। তিনি বলেন, প্রকৃত খামারীরা ওষুধগুলো সঠিকভাবে গবাদী পশু পাখির রোগমুক্তির জন্য ব্যবহার করে তাদের অর্থনৈতিক উন্নতি ঘঠাতে পারে। তিনি খামারীদের সু পরামর্শ প্রদানে জেলা ও উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের সকল কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।


বিতরণকালে জেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. বরুন কুমার দত্ত, জেলা প্রাণীসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ দেবরাজ চাকমা, বরকল উপজেলা ভেটেরিনারি সার্জন পলি দে’সহ বিভিন্ন উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জনগন উপস্থিত ছিলেন।


এর আগে জেলা ও উপজেলা প্রানীসম্পদ দপ্তরের কর্মকর্তাদের সাথে প্রানীসম্পদ দপ্তরে অনুষ্ঠিত মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন পার্বত্য জেলা পরিষদ সদস্য ও প্রাণী সম্পদ বিভাগের দায়িত্ব প্রাপ্ত আহবায়ক রেমলিয়ানা পাংখোয়া। সভা শেষে তিনি ১০উপজেলার প্রানী সম্পদ কর্মকর্তাদের হাতে ঔষধপত্রগুলো প্রদান করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ