• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ
পার্বত্যাঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীদের মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 19 Sep 2019   Thursday

বর্তমান সরকার পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীদের মৌলিক অধিকার শিক্ষা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। ইতি মধ্যে সিএইচটিডিএফ-ইউএনডিপির স্থাপতি বেসরকারী প্রাথমিক বিদ্যালয় গুলো জাতীয়করণ করা হয়েছে। এছাড়া এসব বিদ্যালয়ের কর্মরত শিক্ষকদের জাতীকরনের আওয়াতায় আনার লক্ষ্যে ইতি মধ্যে তাদের কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে।


বৃহস্পতিবার জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ জুরাছড়ি উপজেলায় স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্ব্বারী এবং সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনীময় কালে তিনি একথা বলেন।


উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনীময় সভায় অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহফুজুর রহমান, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, থানা অফিসার ইনর্চাজ মোঃ মাহবুবুল হাই, জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিপাশ খীসা, শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমা, রির্সোস সেন্টারের ইন্সেট্রেক্টর মোঃ মরশেদুল আলমসহ বিভিন্ন সরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


সভায় দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমার এক মানবিক আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসক বলেন, যদি সঠিক নিয়ম অনুসরন করে দুলুছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকে নিয়োগ দেওয়া হয়, তাহলে তার নাম জাতীয় করণ তালিকায় অন্তঃভুক্ত করার জন্য সব রকমের চেষ্টা করা হবে।


সভায় কুসুমছড়ি মৌজার হেডম্যান মায়ানন্দ দেওয়ান বলেন, উপজেলার ডেবাছড়া হইয়া লুলাংছড়ি ও কুসুমছড়ি এলাকায় বিদুৎ সঞ্চালন লাইনের ঠিকাদার প্রতিষ্ঠান কিছু কাজ করার পর এক বছর যাবত ধরে কাজ বন্ধ রেখেছে। ফলে সঠিক সময়ে কাজ সম্পাদন করা না গেলে এসব গ্রামের সর্বসাধারণ বিদুতের আলো থেকে বঞ্জিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং দ্রুত কাজ শুরু করার লক্ষ্যে প্রয়োজনীয় সহযোগীতা কামনা করেন।


উল্লেখ্যে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ প্রধানমন্ত্রীর বিশেষ প্রকল্প ভিটা আছে বাড়ি নাই এর আওয়াতাধীন জুরাছড়ি ইউনিয়নের ডেবাছড়া গ্রামের নির্মিত বাড়ি উদ্ধোধন করেন। এছাড়া খাগড়াছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে সততা স্টোর, উপজেলা লাইব্রেবী, ডিজিটেল সেন্টার উদ্ধোধন করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ