• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

চন্দ্রঘোনায় শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আরএইচস্টেপের সমন্বয় সভা অনুষ্ঠিত

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2019   Friday

চন্দ্রঘোনায় শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে আরএইচস্টেপের সমন্বয় সভা অনুষ্ঠিত হয় শুক্রবার খ্রীষ্টিয়ান মিশন হাপাতালের কার্যালয়ে। আরএইচস্টেপ ইউবিআর-২ প্রকল্পের অধীন রাজস্থলী ও কাপ্তাই উপজেলার ২৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকাদের নিয়ে এই সমন্বয় সভার আয়োজন করা হয়।

 

সমন্বয় সভায় সভাপতিত্ব করেন প্রকল্পের ব্যবস্থাপক কাজী মুশফিকুল ইসলাম।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাপ্তাই আল- আমীন নূরীয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক জাহাঙ্গীর আলম,কেআরসি স্কুলের শিক্ষিকা মন্দিরা বড়ুয়া, ঘিলাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা শ্রদ্ধা শংকর তনচংগ্যা, বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা পপি রাহা, ইসলামপুর সরকারি প্রঃ বিদ্যালয়ের শিক্ষক সাচিংনু মারমা,কর্ণফুলী সরকারি ডিগ্রী কলেজের শিক্ষক সুদর্শন বড়ুয়া প্রমুখ।

 

সমন্বয় সভায় শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে প্রকল্পের নিজস্ব কারিকুলাম এমএমডব্লিউ ও এনসিটিবির মধ্যে যৌন প্রজনন স্বাস্থ্যের বিভিন্ন সেশনগুলো প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক- শিক্ষিকাদের দ্বারা পরিচালিত হচ্ছে,তা নিয়ে বিশদ আলোচনা করা হয়।

 

 এছাড়া, উক্ত দু` উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে বিগত ৯ বছর যাবৎ কিশোর- কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সচেতনতামূলক কার্যক্রম ইউবিআরের মাধ্যমে পরিচালিত হয়ে আসছে,যা পরবর্তী প্রজন্মের জন্য সুফল বয়ে আনবে বলে বক্তারা উল্লেখ করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিঅআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ