• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

মহালছড়িতে পাহাড়ি ছাত্র পরিষদ কাউন্সিল সম্পন্ন
সুভাষ চাকমা সভাপতি, পিন্টু চাকমা সাধারণ সম্পাদক ও ক্লিন চাকমা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

মহাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Sep 2019   Friday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার শুক্রবার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ মহালছড়ি থানা শাখার ১০ম থানা কাউন্সিল সম্পন্ন হয়েছে।

 

মনাটেক যাদুগানালা কমিউনিটি সেন্টারে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিল অধিবেশন শুরু হয়। অধিবেশনে সুভাষ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(এমএন লারমা) কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সহ সাধারণ সম্পাদক থুইহলাঅং মারমা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন জন সংহতি সমিতি ( জেএসএস) খাগড়াছড়ি জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক প্রিয় কুমার চাকমা, জেএসএস মহালছড়ি থানা কমিটির সভাপতি নীল রঞ্জন চাকমা, যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্ঞান প্রিয় চাকমা,পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমেধ চাকমাসহ  জাতীয় ছাত্র নেতৃবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন, ক্লিন চাকমা।

 

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পানছড়ি থানা শাখার সাংগঠনিক সম্পাদক রিমেজ চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক জুনান চাকমা, রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক প্রতিভাষ চাকমা, ঢাকা মহানগর শাখার সভাপতি আমোদকর চাকমা, যুব সমিতির নেতা রতন চাকমা, মিলন চাকমা ও  ইউপি সদস্য সুকন্ঠ চাকমা। অনুষ্ঠান শুরু করার আগে এ যাবত যাঁরা ভ্রাতৃঘাতি সংঘাতে মৃত্যুবরণ করেছেন তাঁদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

 

উক্ত কাউন্সিলে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) এর নতুন কমিটিতে সুভাষ চাকমাকে সভাপতি, পিন্টু চাকমাকে সাধারণ সম্পাদক ও ক্লিন চাকমাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নব গঠিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমেধ চাকমা।

 

কাউন্সিলে বক্তারা জুম্ম স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিহত করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি পূর্ণবাস্তবায়নে ঐক্যবদ্ধ  হয়ে  আন্দোলন জোরদার করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ