• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

যুগান্তর রাঙামাটি প্রতিনিধির মায়ের পুণ্যকর্ম সম্পন্ন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Sep 2019   Sunday

দৈনিক যুগান্তর পত্রিকার রাঙাামাটি জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমার মাতা প্রয়াত হেমলতা চাকমার সাপ্তাহিক পুণ্যকর্ম সম্পন্ন হয়েছে। বিজক্ক চাকমার সহধর্মিনী হেমলতা চাকমা ১৩ সেপ্টেম্বর পরলোকগমণ করেন।

 

এ উপলক্ষে শনিবার জেলা সদরের বন্দুকভাঙ্গা ইউনিয়নের চোংড়াছড়ি গ্রামের নিজ বাড়িতে  দিনব্যাপী ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে ব্যাপক কর্মসূচি পালিত হয়। যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর্যপূর্ণ পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে বৌদ্ধ ভিক্ষুসংঘ, বিশিষ্ট ব্যক্তি, আত্মীয়-স্বজন ও পুণ্যার্থীরা অংশ নেন।

 

দিনব্যাপী অনুষ্ঠিত কর্মসূচির মধ্যে ছিল, সকালে পঞ্চশীল গ্রহণ, সংঘদান, অষ্টপরিস্কার দান, পিন্ডদান, বুদ্ধমূর্তি দান, হাজার বাতি দান, আকাশ প্রদীপ দান, উৎসর্গ ও ধর্মীয় সভা। এতে ধর্মীয় দেশনা দেন, স্থানীয় বৌদ্ধ মন্দির উলুছড়িমুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মণি জ্যোতি ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন সুমতি রঞ্জন চাকমা। পরিবারের পক্ষে প্রয়াতার স্মরণে আলোচনা করেছেন, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সুশীল প্রসাদ চাকমা। সন্ধ্যায় প্রজ্জ্বলন করা হয়েছে, হাজার বাতি ও আকাশ প্রদীপ।

 

হেমলতা চাকমা ১৯৩৮ সালের ১ অক্টোবর রাঙ্গামাটি সদরের বালুখালী ইউনিয়নের বসন্ত নিচুপাড়ায় এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা স্বর্গীয় চিকোন চাকমা ও মাতা স্বর্গীয়া ভারতী চাকমা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ