• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটি শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার লক্ষে তদারকিতে নেমেছেন ভারপ্রাপ্ত মেয়র জামাল উদ্দিন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Sep 2019   Monday

পর্যটন শহর রাঙামাটির পৌর এলাকা সবুজ, পরিচ্ছন্ন, স্মার্ট, পর্যটন বান্ধব শহর হিসেবে গড়ে তোলার জন্য ব্যাপক জন সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে সোমবার পরিস্কার পরিচ্ছন্নতার অভিযানে নেমেছেন ভারপ্রাপ্ত মেয়র জামাল উদ্দিন।

 

সোমবার ভোর ৬টা থেকে দুপুর পর্যন্ত শহরের পৌর সভার আওতায় ৯টি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল্লায় জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার নিয়মিত করা হচ্ছে কিনা তার দেখার জন্য ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের লক্ষে রাঙামাটি পৌরসভার পরিষ্কার-পরিচ্ছন্নতার পিকআপ ভ্যান ও কর্মীদের সাথে সকাল থেকে দিনব্যাপী তদারকিতে মাঠে ছিলেন ভারপ্রাপ্ত মেয়র।  এসময় তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীদের সাথে নিয়ে  পিকআপ ভ্যান ও কর্মীদের সাথে থেকে শহরের জুড়ে ডাষ্টবিনে ডাষ্টবিনে পরিদর্শন করেন এবং জমে থাকা ময়লা-আবর্জনা ঠিকমত করার জন্য পৌর পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মীদের  নির্দেশ দেন।

 

এসময় জনসাধারনকে সচেতন নাগরিক হিসেবে উল্লেখ্য করে, নাগরিকদের যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট জায়গায়, ডাষ্টবিনে ফেলার জন্য অনুরোধ জানান। পাশাপাশি তিনি রাঙামাটি শহরকে পর্যটন বান্ধব শহর হিসেবে গড়ে তোলার জন্য সকলকে সহযোগিতা করা জন্য আহব্বান জানান ভারপ্রাপ্ত মেয়র জামাল উদ্দিন।

 

ভারপ্রাপ্ত মেয়র জামাল উদ্দিন বলেন, আজকের এই তদারকি ও প্রচারাভিযান, স্বাস্থ্য সম্মত সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষই ছিলো তার মূল উদ্দেশ্য। তিনি বলেন, এসব কাজ রাঙামাটি পৌরসভা কিংবা কারো একার পক্ষে সম্ভব নয়। তাই সকলকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

 

ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতার লক্ষে মেয়র নিজে উপস্থিত থেকে তদারকি করার জন্য বিভিন্ন শ্রেণি প্রেশার মানুষ সদ্য ভারপ্রাপ্ত মেয়র জামাল উদ্দিনকে ধন্যবাদ জানান।

 

প্রসঙ্গত: রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী প্রশিক্ষনের জন্য থাইল্যান্ড এবং দক্ষিন কুরিয়া সফরে যাওয়ার কারনে রাঙামাটি পৌরসভায় মেয়রের অবর্তমানে দায়িত্ব পালন করবেন প্যানেল মেয়র-১ জামাল উদ্দিন ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ