• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    
 
ads

জুরাছড়িতে ছাত্রলীগের কর্মী সভা অনুষ্ঠিত

জুরাছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2019   Wednesday

বুধবার জুরাছড়ি উপজেলায় বাংলাদেশ ছাত্র লীগের নব গঠিক কমিটির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বিশ্রামাগারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রবর্তক চাকমা। ছাত্র লীগের সভাপতি জ্ঞান মিত্র চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চারু বিকাশ চাকমা, যুব লীগের সভাপতি সুমতি দেওয়ান, সাধারন সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, মহিলা আওয়ামী লীগের সভাপতি কল্পিতা চাকমা। সভায় ছাত্র লীগের সাধারণ সম্পাদক সদিীপ্ত চাকমা (বাচ্চু) ধারা সঞ্চলনায় বক্তব্য রাখেন, মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিতা চাকমা, দুনীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক তপন কান্তি দে, ছাত্র লীগের সহ-সভাপতি প্রিয়াস চাকমা প্রমূখ।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রবর্তক চাকমা বলেন, পার্বত্য চুক্তি যথাযথ বাস্তবায়ন ও উন্নয়নের ধারা অবহ্যত রাখতে সকল রাজনৈতিক দলের কর্মীদের সাথে সৌহাদ্য পূর্ন মনোভাব নিয়ে কাজ করতে হবে। টেন্ডা বাজি কিংবা দুনীতি গ্রস্থ্য আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের কোন অবস্থায় ছাড় দেওয়া হবে না।


তিনি আরো বলেন, সুশৃংখল ভাবে ছাত্র লীগের কাউন্সিল সম্পাদন করা হয়েছে। তারই ধারা বাহিকতায় ইউনিয়ন ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কাউন্সিল সম্পাদন করা হবে। আগামী ২৮ অক্টোবর গণতান্ত্রীক পদ্ধতি অনুসরন করে উপজেলা আওয়ামী লীগ কাউন্সিল সম্পাদনে সকলকে সহযোগীতায় এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ