• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাঙামাটিতে মাস ব্যাপী বাণিজ্য মেলার শুরু

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Oct 2019   Thursday

রাঙামাটি জেলায় উৎপাদিত পন্য ও হস্তশিল্পকে দেশ-বিদেশে মধ্যে পরিচিতি করার লক্ষে বৃহস্পতিবার থেকে মাস ব্যাপী বানিজ্য মেলা শুরু হয়েছে।

 

রাঙামাটি চেম্বার অফ কমার্স ইন্ডাষ্ট্রিসের আয়োজনে শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে মাসব্যাপী বানিজ্য মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ। রাঙামাটি চেম্বার অফ কর্মাসের সভাপতি বেলায়েত হোসেন বেলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার ছুফি উল্লাহ, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য হাজী কামাল উদ্দীন,রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, চেম্বারের সিনিয়র সহ সভাপতি মোঃ শাহ আলম। স্বাগত বক্তব্যে দেন মেলা কমিটির আহবায়ক ও চেম্বারের পরিচালক উসামং মারমা।


এদিকে আনুষ্ঠানিকভাবে শুরু হলেও মেলায় এখনো চলছে সাজসজ্জা আর স্টল প্রস্তুতিতে নির্মান কাজ। মেলায় স্থানীয়সহ বিভিন্ন স্থানের উৎপাদিত পন্য সামগ্রী প্রদর্শিত ও বিক্রয় করা হবে। সকাল ১০ টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই মেলা। মেলায় কোন প্রবেশমূল্য ধরা হয়নি। সকলের জন্য মেলা উম্মুক্ত করা হয়েছে।

 

রাঙামাটি চেম্বারের সভাপতি বেলায়েত হোসেন বেলাল জানান রাঙামাটিতে আর্ন্তজাতিক বাণিজ্য মেলা আয়োজনের কথা থাকলেও পর্যাপ্ত পরিবেশে ও সুযোগ না থাকায় এবছর আন্তর্জাতিক বাণিজ্য মেলা করা সম্ভব হচ্ছে না। তার পরেও রাঙামাটি চেম্বারের উদ্যোগে স্বল্প পরিসরে রাঙামাটি বাণিজ্য মেলা আয়োজন করা হয়েছে।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ বলেন, এই বাণিজ্য মেলার মাধ্যমে স্থানীয়সহ বিভিন্ন স্থানের উৎপাদিত পন্য সামগ্রী প্রসার বাড়বে এবং পণ্যের মান হবে আরও উন্নত। বাণিজ্য সম্প্রসারণে নতুন রপ্তানি বাজার খুঁজে বের করার পাশাপাশি দক্ষতা ও পণ্যের মান বাড়ানোরও তাগিদ দেন তিনি।


চেম্বারের সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, রাঙামাটিতে আর্ন্তজাতিক বাণিজ্য মেলা আয়োজনের কথা থাকলেও পর্যাপ্ত পরিবেশে ও সুযোগ না থাকায় এবছর আন্তর্জাতিক বাণিজ্য মেলা করা সম্ভব হচ্ছে না। তার পরেও রাঙ্গামাটি চেম্বারের উদ্যোগে স্বল্প পরিসরে রাঙামাটি বাণিজ্য মেলা আয়োজন করা হয়েছে। রাঙ্গামাটি ও রাঙ্গামাটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে মেলায় ষ্টল দেয়া হয়েছে। মেলায় স্থানীয়সহ বিভিন্ন স্থানের উৎপাদিত পন্য সামগ্রী প্রদর্শিত ও বিক্রয় করা হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ