• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

বরকলে তিন সফল খামারিকে সম্মাননা প্রদান

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2019   Tuesday

মঙ্গলবার বরকলে তিন সফল খামারিকে সম্মাননা প্রদান করা হয়েছে।

 

সমাজ ভিত্তিক ও বাণিজ্যিক খামারে ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের অাওতায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলার প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা বরুণ কুমার দত্ত। উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা  পলি রানী ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত এসময় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা সমিরণ কান্তি মহাজন উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দীপন চাকমা উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা চন্দন কুমার দে ও লোকশোভা চাকমা চাথৈয়াই মারমা ও এআই মাইকেল  আনন খীসা সহ প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে সফল খামারী হিসেবে বরকল ইউনিয়নের বিলছড়া গ্রামের শান্তি বিমল চাকমা অাইমাছড়া ইউনিয়নের কলাবুনিয়া গ্রামের মোঃ গোলাম রসুল ও ভূষণছড়া ইউনিয়নের ভূষণছড়া গ্রামের মোঃ মোফাজ্জল হোসেনকে সম্মাননা দেওয়া হয়। 

 

অন্যদিকে সভা শেষে দীপন চাকমা সমিরণ কান্তি মহাজন ও চন্দন কুমার দে ভি,এফ,এ  পদ থেকে উপ-সহকারী কর্মকর্তা  ও লোকশোভা চাকমা কম্পাউন্ডার থেকে উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা পদে পদোন্নতি হওয়ায় উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে সংবর্ধনা ও প্রাণী সম্পদ অধিদপ্তরের এঅাই মাইকেল অানন খীসা কে অানুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।                                              

 

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পলি রানী ঘোষ জানান সমাজ ভিত্তিক ও বাণিজ্যিক খামারে ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্পের অাওতায় চার বছর অাগে ২০ জন খামারী কে ৩টি করে ভেড়া মোট ৬০ টি ভেড়া বিতরণ করা হয়েছে। তারমধ্য ৩ জন খামারী ভেড়া পালনে সফল হয়েছেন। বর্তমানে তাদের (খামারী ) কারোর ২১টি অার কারোর ২৬ টি ভেড়া অাছে। বলতে গেলে তারা এখন সফল। শুধু তাই নয় তারা এখন সেই পালিত ভেড়া থেকে ৭/৮ টি বিক্রি করে একদিকে পারিবারিক অার্থিক স্বচ্ছলতা ফিরিয়ে পেয়েছে অন্যদিকে ভেড়া পালনের সম্প্রসারণও ঘটাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ