• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

জাতীয় পর্যায়ে কাবাডিতে চ্যাম্পিয়ন রাঙামাটির নারী কাবাডি দলের খেলোয়াড়দের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Oct 2019   Tuesday

৪৮তম গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন রাঙামাটির ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলের খেলোয়াড়দের মঙ্গলবার সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

রাঙামাটি ফ্রেন্ড্স ক্লাবের উদ্যোগে পযর্টন কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। ফ্রেন্ড্স ক্লাবের সভাপতি চিংকিউ রোয়াজার সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জুরাছড়ি জোন কমান্ডার লে কর্ণেল মাহমুদুল হাসান, এডিসি শারমিন আলম, জুরাছড়ি উপজেলা চেয়ারম্যান সুরেশ কান্তি চাকমা, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক শফিউল আযম প্রমুখ।

 

জুরাছড়ি ভুবনজয় সরকারি উচ্চ বিদ্যালয়ের নারী কাবাডি দলের অধিনায়ক প্রভি চাকমা বলেন, তারা প্রতিটি দলকে সহজে পরাজিত করতে পেরেছে।  তেমন কোনো অনুশীলন ও প্রশিক্ষণ তারা পায়নি। সবার সহযোগিতা পেলে আন্তর্জাতিক ভাবে খেলতে পারবে।

 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এমপি বলেন, বাংলাদেশের দুর্গম পার্বত্য জুরাছড়ি উপজেলা থেকে জাতীয়ভাবে কাবাডি খেলায় চ্যাম্পিয়ন হয়ে পুরো রাঙামাটি এখন আনন্দে ভাসছে। এ অর্জন রাঙ্গামাটির ক্রীড়াংগনকে উজ্জীবিত কররছে। কাবাডিসহ অন্যান্য খেলা অব্যাহত রাখলে রাঙামাটির খেলাধূলার আরো উন্নতি ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

 

উল্লেখ্য, গেল ২ অক্টোবর অনুষ্ঠিত ৪৮তম গ্রীষ্মকালীন স্কুল মাদ্রাসা জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডি বিজয়ী হয় তারা। সব বিভাগকে হারিয়ে সর্বশেষ ঢাকা বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খুদে শিক্ষার্থীরা।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ