• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

আলীকদমে চিকিৎসা সেবা দিল চট্টগ্রাম লায়ন্স ক্লাব

আলীকদম প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2019   Saturday

চট্টগ্রাম লায়ন্স ক্লাবের উদ্যোগের বান্দরবানের আলীকদমে বিনামূল্যে ছয় শতাধিক মানুষের চক্ষু ও ডায়াবেটিক রোগের চিকিৎসা করা হয়েছে। দরিদ্র রোগীদেরকে ওষুধ ও চোখের চশমা দেয়া হয়। লায়ন্স ক্লাব এর অন্যান্য সংগঠনের সহযোগিতায়, আলীকদম জোনের সার্বিক তত্বাবধানে এই চিকিৎসা সেবা প্রদান করা হয়। শনিবার সকাল ৯টা থেকে বিকাল চারটা পর্যন্ত প্রায় ছয়শ’ মানুষকে এই সেবা দেয়া হয়।

 

আলীকদম উপজেলার চৈক্ষ্যং মৈত্রি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। স্থানীয় বিভিন্ন গোত্রের নারী-পুরুষা সুশৃঙ্খল পরিবেশে এ চিকিৎসা সেবা গ্রহণ করেন। আলীকদম জোনের আবাসিক মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডা: মো: সাদমান সিফাত, চক্ষু বিশেষজ্ঞ ডা. সোমেন তালুকদার, ডা: অরবিন্দু, ডা: রেজাউল, ডা: সেলিম ও ডা: মুন্না রোগিদেরেকে নিবিড় পর্যবেক্ষণ করেন। চক্ষু অপারেশন রোগিদের কয়েজনকে চট্টগ্রাম লায়ন্স চক্ষু হসপিটালে স্থানান্তরের পর লায়ন্স এর উদ্যাগে অপারেশন করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

 

আলীকদম জোনের উপ-অধিনায়ক মেজর মো: সাজ্জাদ হোসেন এ চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন জাতীয় শুটার কমনওয়েল্থ গেম্স-এ প্রথম স্বর্ণপদক প্রাপ্ত আতিকুর রহমান, উদ্যাক্তা সাইফুদ্দিন জালালী, আলীকদম অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন, জোন জেসিও ওয়ারেন্ট অফিসার মো: মহিদুল ইসলাম। এছাড়াও লায়ন জোন চেয়ারপার্সন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল চট্টগ্রাম এর লায়ন মো: আবদুল মান্নান, জেলা চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ হোসেন রানা ও লায়ন ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, লায়ন ফাহিমা আক্তার, সরোয়ার আজম, এনায়েত হোসেন, আরশাদুর রহমান, মো: রেজাউল ইসলাম ভূইয়া, হাবিবুর রহামান, মো: রাকিব উদ্দিন চৌধুরী, চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন বান্দরবানের সেক্রেটারী এম রুহুল আমিন ও লামা প্রেসক্লাব সেক্রেটারী-সার্ক মানবাধিকার ফাউন্ডেশন লামা শাখার সভাপতি মো.কামরুজ্জামান, আলীকদম প্রেসক্লাব সভাপতি মমতাজ উদ্দিন আহমদ, চৈক্ষ্যং ইউপির প্যানেল চেয়ারম্যান রুহুল আমিন, স্থানীয় উদ্যাক্তা মো: খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ